সময় কলকাতা ডেস্ক,৩ মার্চঃ এবার আইনি বিপাকে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে এফআইআর দায়ের গৌরী খানের বিরুদ্ধে। বুধবার লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি পুলিশ স্টেশনে গৌরী খান ও দুই প্রোমোটারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এফআইআর দায়ের করেছেন মুম্বইয়ের বাসিন্দা কীরিট জসওয়ান্ত শাহ। তাঁর অভিযোগ,৮৬ লক্ষ টাকা দাম দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি।

পুলিশকে জসওয়ান্ত শাহ জানিয়েছেন,‘২০১৫ সালে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার্স’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন গৌরী খান। ওই বছরই জসওয়ান্ত শাহ তুলসিয়ানি কনস্ট্রাকশন সংস্থার অফিসে গিয়ে সংস্থার ডিরেক্টরের সঙ্গে দেখা করে এবং ৮৬ লক্ষ টাকার একটি ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেয়। সেসময় বলা হয়েছিল যে ২০১৬ সালে ফ্ল্যাটের চাবি শাহকে দিয়ে দেওয়া হবে। সেই থেকে অনেকটা সময় কেটে যাওয়ার পরেও শাহ ফ্ল্যাট পায়নি। যে ফ্ল্যাটটি তিনি চেয়েছিলেন, সেই ফ্ল্যাটটি অন্য কোনও ব্যক্তিকে বিক্রি করে দেওয়া হয়েছে বলেই অভিযোগ।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?