Home » ডিনারে বানিয়ে ফেলুন বাটার গার্লিক এগ পরোটা 

ডিনারে বানিয়ে ফেলুন বাটার গার্লিক এগ পরোটা 

সময় কলকাতা ডেস্ক,৪ মার্চঃ একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। সবসময় ডিমের একই রকম পদ খেতে কারোরই ভালো লাগে না। তাই পরিবারের সদস্যদের ডিম দিয়েই মন জয় করতে চাইলে বাড়িতেই বানিয়ে ফেলুন বাটার গার্লিক এগ পরোটা। বিশেষ করে চিকেন,মটন কিংবা পনীরের সঙ্গে একেবারে জমে যাবে এই পরোটা।আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
ময়দা-৪ কাপ
ডিম-২
দুধ-আধ কাপ
রসুনের কুচি-২চা চামচ
পেঁয়াজ কুচি-১ কাপ
কাঁচা লঙ্কা কুচি-২ চা চামচ
গাজর কুচি-১ কাপ
ধনেপাতা কুচি- ১/২ কাপ
গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ
বাটার-পরিমাণ মত
নুন-পরিমাণ মত

পদ্ধতি
প্রথমে একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে কিছুটা গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, আধকাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবটা ভালো করে মেশানো হয়ে গেলে পরিমাণ মত নুন দিয়ে আরও কিছুটা মিশিয়ে নিতে হবে। এরপর অল্প করে ময়দা মিশিয়ে ঘন করে মিশ্রণটি তৈরি করে নিন। এবার ফ্রাইং প্যান গরম করে তাতে এক চামচ বাটার দিয়ে সামান্য রসুন কুচি চারিদিকে ছড়িয়ে কয়েক সেকেন্ড পর তৈরী করা মিশ্রণটি থেকে পরোটা আকারে ভেজে নিন।ব্যাটার গোল করে ছড়িয়ে দিয়ে ওপর থেকে আরও কিছুটা রসুন কুচি দিয়ে ঢাকা দিয়ে রাখুন। ২ মিনিট পর উল্টে দিয়ে আরও কিছুটা বাটার দিয়ে ভেজে নিলেই তৈরী হয়ে যাবে বাটার গার্লিক এগ পরোটা। চিকেন,মটন কিংবা পনীরের সঙ্গে একেবারে জমে যাবে এই পরোটা।

About Post Author