সময় কলকাতা ডেস্ক,৫ মার্চঃ প্রতীক্ষার অবসান। ৮ মার্চ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পেতে চলেছে পরিচালক রাহাত কাজমির নতুন ছবি ‘অ্যাম আই নেক্সট’। একটি ১৩ বছরের মেয়ের জীবনের কঠিন লড়াইকে তুলে ধরবে এই ছবি। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী অনুষ্কা সেন।

এক কিশোরীকে ধর্ষণ ও তাঁর কঠিন লড়াইকে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলা হবে। ছবির গল্পে দেখা গিয়েছে উন্নাওকাণ্ডের ছায়া। ১৩ বছরের এক কিশোরী গণধর্ষিতা হওয়ার পরে তাঁর গোটা পরিবারের সবাই মারা যান। কেবলমাত্র ওই কিশোরীই বেঁচে যায়। গণধর্ষিতা হওয়ার পর ৬ মাস কোমায় থাকে সে। সুস্থ হওয়ার পর জানা যায়, ওই বালিকা অন্ত্বসঃত্ত্বা। কিন্তু আদালত ওই কিশোরীকে গর্ভপাত করানোর অনুমতি দেয়নি। এরপর প্রতি মুহূর্তে আইনের সঙ্গে লড়াই চলে তার।

এই সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী অনুষ্কা জানিয়েছেন, ‘ছবির চরিত্র আমার কাছে খুবই চ্যালেঞ্জিং। এমন চরিত্র আমি আগে কখনও করিনি। এমন চরিত্রে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। আশা করছি ছবিটা সমাজের কাছে একটা বার্তা নিয়ে আসবে।’


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস