Home » হোলি উপলক্ষে Realme এনেছে ‘Mystery Box’ জানুন এর রহস্য

হোলি উপলক্ষে Realme এনেছে ‘Mystery Box’ জানুন এর রহস্য

সময় কলকাতা ডেস্ক, ৫ মার্চ: রঙের উৎসব হোলি বা দোলযাত্রা আসন্নপ্রায়। ইতিমধ্যেই পরিবেশ সেজে উঠেছে রঙে। রাস্তার ধারে ধারে রঙ ও পিচকারির দোকান। অনেকেই হোলি উপলক্ষ্যে প্রিয়জনকে কিছু উপহার দিয়ে থাকেন। তাই সস্তায় ভালো কিছু খুঁজছেন যারা তাঁদের জন্য রইল এই প্রতিবেদন।

জনপ্রিয় চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা রিয়েলমি (Realme) সস্তায় দুর্দান্ত সব ফিচার্স ফোন বাজারে নিয়ে আসে। আবার দামি ফ্ল্যাগশিপ ফোনেও এই সংস্থা বাজার মাত দিচ্ছে। সস্তা হোক বা দামী, রিয়েলমির ফোন মানেই চমক। এবার হোলি উপলক্ষ্যে রিয়েলমি নিয়ে এল আরও বড় চমক। রঙের উৎসবের আবহেই সংস্থা আনল বোলি মিস্ট্রি বক্স (Mystery Box)। আসুন জেনে নেওয়া যাক কি রয়েছে এই মিস্ট্রি বক্সে।

আসলে এটি কোনও ফোন বা গেজেট নয়, এটি একটি উপহার। হোলি উপলক্ষ্যে সংস্থা গ্রাহকদের দিচ্ছে। যারা এই হোলির সময় রিয়েলমি ১০ বা রিয়েলমি ১০ প্রো মোবাইল সেট কিনবেন তাঁদের জন্য থাকছে এই মিস্ট্রি বক্স জিতে নেওয়ার সুযোগ। হোলি উপলক্ষ্যেই এই মিস্ট্রি বক্সটি সাজানো হয়েছে জানিয়েছে রিয়েলমি।

২০২৩ সালের ৫ ও ৬ মার্চ যারা রিয়েলমি ১০ বা রিয়েলমি ১০ প্রো মোবাইল সেট কিনবেন তাঁরাই কেবল এই উপহার পাওয়ার যোগ্য হবেন। তবে এরমধ্যে কিছু শর্তাবলী অবশ্যই রয়েছে। এই মিস্ট্রি বক্স ছাড়াও অন্যান্য স্মার্টফোনে থাকছে দুর্দান্ত অফার। ফলে হোলির সময় ফোন কেনার প্রয়োজন হলে অবশ্যই দেখে নিন রিয়েলমির ওয়েবসাইট।

About Post Author