Home » গ্রাহকদের জন্য নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল ভিআই

গ্রাহকদের জন্য নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল ভিআই

সময় কলকাতা ডেস্ক, ৫ মার্চঃ গ্রাহকদের জন্য আবারও একটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল ভোডাফোন আইডিয়া। জানা গিয়েছে,২৯৬ টাকায় নতুন প্ল্যান এনেছে ভিআই। এই প্ল্যানের বৈধতা একমাস অর্থাৎ ৩০ দিন থাকবে বলেই জানা গিয়েছে।নতুন প্রিপেড প্ল্যান সঙ্গে আপনি পাবেন সুপারফাস্ট ইন্টারনেট পরিষেবা,আনলিমিটেড কলিং সহ আরও অনেক সুবিধা। এক নজরে দেখে নিন এই প্ল্যানে আর কি কি সুবিধা পাবেন-

সংস্থার তরফে জানা গিয়েছে,২৯৬ টাকা রিচার্জ করলে আপনি নতুন প্ল্যানে আপনি ২৫জিবি ডেটা পাবেন। তবে,২৫ জিবি ডেটা শেষ হয়ে গেলে আপনাকে 50p/MB-তে চার্জ দিতে হবে। এছাড়াও ১০০টি এসএমএস-এর সুবিধাও পেয়ে যাবেন। সেইসঙ্গে Vi Movies & TV Classic-এর অ্যাক্সেস পাবেন। যার মাধ্যমে আপনি নিজের পছন্দ মতো আনলিমিটেড সিনেমা এবং টিভি শো দেখেতে পারবেন। এছাড়াও ২৯৬ টাকার রিচার্জ ভাউচারের সঙ্গে আপনি ৩০ দিনের ভ্যালিডিটির ২টি রিচার্জ কুপনও পেয়ে যাবেন।


এছাড়াও ভিআই-এর ২৬৯ টাকা এবং ৩১৯ টাকার প্রিপেড প্ল্যান রয়েছে। এই প্ল্যানেগুলির বৈধতা ২৮ দিন। ২৬৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১জিবি হাই স্পিড ইন্টারনেট পাবেন। এই প্ল্যানেও Vi Movies & TV Classic-এর অ্যাক্সেস পাবেন। অন্যদিকে, ৩১৯ টাকার প্রিপেড রিচার্জে প্রতিদিন ২জিবি হাই স্পিড ইন্টারনেট পাবেন,১০০টি এসএমএস-এর সুবিধাও পেয়ে যাবেন। সেইসঙ্গে Vi Movies & TV Classic-এর অ্যাক্সেস পাবেন।

About Post Author