সময় কলকাতা ডেস্ক,৮ ফেব্রুয়ারি: মুক্তি পেল আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী অভিনীত ছবি ‘ফাটাফাটি’র নতুন টিজার। দোলের দিন ‘উইন্ডোজ প্রোডাকশন’-এর তরফে ছবির টিজার পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই রঙের উৎসবে আবির শুধু আকাশে-বাতাসে নয়, কারোর বাসায় আবার কারোর ভালবাসায়। আবীর-ঋতাভরীর রঙিন প্রেমের গল্প নিয়ে আসছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত,উইন্ডোজ প্রযোজিত অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ফাটাফাটি ‘। শুভ মুক্তি – ১২ই মে ।’

‘ব্রহ্মা জানেন গোপন কম্মোতির পর ‘উইন্ডোজ প্রোডাকশন’-এর হাত ধরে ফের জুটি বাঁধতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী। পর্দায় আবীর ও ঋতাভরীকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। অন্যদিকে,ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্তকেও।

ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ ‘ফাটাফাটি’ মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এরপরই গত ১৪ ফেব্রুয়ারি এই ছবির প্রথম লুক প্রকাশ্যে এসেছিল। ছবির প্রথম লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘প্রত্যেকটা মেয়ে এমন একজন ভালোবাসার মানুষ চায়, যে সারা জীবন শুধু তার হাত নয়, প্রয়োজনে শাড়ির কুচিটাও ধরবে! এই ভ্যালেন্টাইন্স ডে আর মোটামুটি নয়, কাটুক ফাটাফাটি!’ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোতি’ ও ‘বাবা বেবি ও’ ছবি দুটির সাফল্যের পর পরিচালক অরিত্র মুখোপাধ্যায় তাঁর তৃতীয় ছবি নিয়ে দর্শকদের জন্য একেবারে তৈরি।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র