Home » আন্তর্জাতিক নারীদিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক নারীদিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

সময় কলকাতা ডেস্ক,৮ ফেব্রুয়ারি: বুধবার আন্তর্জাতিক নারীদিবস।  নারীদের শ্রদ্ধা, সম্মান, কুর্নিশ জানাতে সাড়ম্বরে সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে এই দিনটি। আন্তর্জাতিক নারী দিবসে নারীদের ভূমিকার প্রশংসা করে টুইটে দেশবাসীকে নারীদিবসের শুভেচ্ছা জানান দেশের রাষ্ট্রপতি  দ্রৌপদী মুর্মু। টুইটে রাষ্ট্রপতি লেখেন, “আমি প্রত্যেক নারীকে বলব কিছু বদল করুন। সেই বদল হতে পারে পরিবারে, প্রতিবেশীদের মধ্যে কিংবা কর্মক্ষেত্রে। যেকোনও পরিবর্তন প্রত্যেক মহিলাদের মুখে হাসি ফোটাবে। জীবনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। সকলের কাছে এটাই আমার ঐকান্তিক অনুরোধ।  আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সামাজিক মানসিকতার পরিবর্তন করা প্রয়োজন। সেই সঙ্গে মোদী সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর কর্মসূচির প্রশংসাও করেন তিনি।”

 

একইসঙ্গে আন্তর্জাতিক নারী দিবসে দেশের নারীশক্তিকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।  নারী দিবস উপলক্ষে বু্ধবার টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, “আন্তজার্তিক নারী দিবসে আমাদের নারী শক্তির কৃতিত্বের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ভারতের অগ্রগতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সরকার নারীর ক্ষমতায়নের জন্য আরও কাজ চালিয়ে যাবে।”

 

এদিন নারী জাতিকে কুর্নিশ জানিয়ে নারীদিবসের শুভেচ্ছা জানান  বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “নারীর অধিকার আমাদের অঙ্গীকার। এই বছর, আন্তর্জাতিক নারী দিবসের থিম সাম্যের বন্ধন।”  রাজ্য সরকার মহিলাদের জন্য ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’র ও ‘লক্ষ্মীর ভাণ্ডার’ সবুজশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জয় বাংলা, জয় জোহর-এর মতো প্রকল্প  এনে বাংলার মহিলাদের আর্থিকভাবে অনেকটাই এগিয়ে দিয়েছেন। তার ফলে মহিলারা যে যথেষ্ট উপকৃত হয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

 

 

About Post Author