সময় কলকাতা ডেস্ক, ১১ মার্চ: দীর্ঘদিন ধরেই চলছে রাশিয়া ও ইউক্রেনের রক্তক্ষয়ী সংঘাত। যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এই আবহেই সামনে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দফতরের ‘দি অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টে’ বিস্ফোরক দাবি করা হয়েছে। মার্কিন গোয়েন্দাদের দাবি, ইউক্রেন যুদ্ধে ইতি টানতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারেন। অত্যন্ত সুকৌশলে তিনি সেই দিকেই এগোচ্ছেন বলে দাবি ওই রিপোর্টে। এমনকি এও দাবি করা হয়েছে, এই যুদ্ধে সুচতুরভাবে পুতিন টেনে আনার চেষ্টা করছেন মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমী বিশ্বকে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট পশ্চিমী দেশগুলিকে টেনে এনে জনতার সমর্থন আদায় করার দিকে ঘুঁটি সাজিয়েছেন। ওই রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, পুতিন এমনভাবে ছক কষছেন যাতে মনে হবে আমেরিকা ইউক্রেনকে ছায়াযুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমেরিকার আসল লক্ষ্য হল রাশিয়াকে দুর্বল করে দেওয়া। এই প্রচার করেই তিনি রাশিয়ার জনগনের মন টানতে চাইছেন। সুচতুরভাবে তিনি এই প্রচার করে চলেছেন বলেই দাবি মার্কিন গোয়েন্দাদের। এমনকি এও বলা হয়েছে যে, পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যেখানে পশ্চিমী দেশগুলির সঙ্গে রাশিয়ার সম্পর্ক ক্রমশ অবনতি হচ্ছে। যা ঠান্ডা যুদ্ধের সময়ও বাকি বিশ্ব দেখেনি।

প্রসঙ্গত, ইউক্রেনের একের পর এক শহরে আছড়ে পড়ছে রাশিয়ান ক্ষেপনাস্ত্র। রুশ মিশাইলে প্রায় ধ্বংসের মুখে ইউক্রেন। তবুও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এমনকি গত তিন সপ্তাহে আক্রমণের ঝাঁঝ বাড়লেও ঝুঁকছে না ইউক্রেন। এমনকি ঘনবসতি এলাকাতেও আছড়ে পড়ছে রুশ মিশাইল। এতে কাজ না হওয়ায় এবার অন্য লক্ষ্য নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন রিপোর্ট বলছে, ইউক্রেন যুদ্ধ ক্রমাগত ভোগলিক ও রাজনৈতিক সমীকরণ পাল্টে দিচ্ছে। তবে কী এবার পরমাণু হামলার দিকেই এগোচ্ছেন পুতিন। শঙ্কায় গোটা বিশ্ব।


More Stories
পাথরের দেবতাকে পুজো না করে জীবন্ত দেবতা মোদি ও যোগীকে পুজো করার নিদান বিজেপি বিধায়কের
জয়শ্রীরাম বললেই রোগীর পাঁচশো টাকা ছাড়- বিতর্ক চিকিৎসকের সিদ্ধান্তে
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার