সময় কলকাতা ডেস্ক,১২ মার্চঃ সপ্তাহান্তে পরিবারের সদস্যদের চমক দিতে বা ঘরোয়া পার্টির আয়োজনে বানিয়ে ফেলুন চিকেন লেগ কাবাব। কাবাবের নাম শুনলে কমবেশি আমাদের সবারই জিভে জল আসে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মুরগির লেগ পিস-৪টি
ক্রিম-১ টেবিল চামচ
কাজু বাদাম বাটা-১ টেবিল চামচ
গরম মশলা-১ চা চামচ
আদা কুচি-১ টেবিল চামচ
রসুন কুচি-১ টেবিল চামচ
লেবুর রস-১ টেবিল চামচ

জল ঝরানো দই-আধ কাপ
হলুদ-আধ চা চামচ
শুকনো লঙ্কার গুঁড়ো-১ চা চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ
নুন-পরিমাণ মত

রন্ধন প্রণালী
প্রথমে একটি বড় পাত্রে দই, ক্রিম, আদা, রসুন বাটা এবং লেবুর রস ভাল করে মিশিয়ে নিন। এর মধ্যে একে একে হলুদ, কাজু বাদাম বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো এবং নুন ভাল করে মিশিয়ে মুরগির ঠ্যাংগুলি দিয়ে দিন। এবার কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে মশলা মাখানো মুরগির লেগ গুলি দিয়ে ভেজে নিন। ১৫ মিনিট পর চিকেন লেগগুলি সোনালি রং হয়ে এলে কড়াই থেকে তুলে নিন। পুঁদিনার চাটনি বা মেয়োনিজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিকেন লেগ কাবাব।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি