Home » রেস্তোরাঁর স্টাইলে বাড়িতেই বানিয়ে মালাই চিকেন

রেস্তোরাঁর স্টাইলে বাড়িতেই বানিয়ে মালাই চিকেন

সময় কলকাতা ডেস্ক,১৩ মার্চঃ  একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন মালাইকারি। চেনা পদের অচেনা বদল দেখতে চিংড়ি নয়, মুরগি দিয়েই বানিয়ে ফেলুন মালাই চিকেন। বিশেষ করে ভাত বা পোলাও-এর সঙ্গে একেবারে জমে যাবে চিকেনের এই পদ। রইল রন্ধন প্রণালী-


উপকরণ
মুরগির মাংস- ১ কেজি
নারকেলের দুধ- দুই কাপ
মিষ্টি দই- ২ টেবিল চামচ
আদা বাটা-১ চা চামচ
রসুন বাটা-১ চা চামচ
কাঁচা লঙ্কা বাটা-১ চা চামচ
পেঁয়াজ বাটা-২ টেবিল চামচ
কাজুবাদাম বাটা-১ টেবিল চামচ


দারচিনি-২ টুকরো
এলাচ-৪ টি
ডিম-১ টি
ময়দা-১ টেবিল চামচ
ঘি-১ টেবিল চামচ
নুন-পরিমাণ মতো
তেল-প্রয়োজন মতো
বাদামকুচি-১ চা চামচ


প্রণালী
প্রথমে মাংসের টুকরোগুলি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিন। এরপর তাতে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, ময়দা এবং ডিম ফাটিয়ে একসঙ্গে মাখিয়ে মিনিট দশেক ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইয়ে অল্প পরিমাণে ঘি আর তেল গরম করে তাতে মাংসের টুকরোগুলি হালকা বাদামি করে ভেজে নিন। এরপর ওই কড়াইয়ে দারচিনি, কাজুবাদাম বাটা, মিষ্টি দই আর নারকেলের দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। অল্প ফুটে এলে ভেজে রাখা মাংসের টুকরোগুলি দিয়ে ঢাকা কম আঁচে রাঁধুন যতক্ষণ ফুটছে। পাঁচ মিনিট পর উপর থেকে বাদাম ছড়িয়ে নামিয়ে নিন। ভাত বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মালাই চিকেন।

About Post Author