সময় কলকাতা ডেস্ক,১৩ মার্চঃ নন্দীগ্রামে ১৪ মার্চ সভা করতে পারবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার এমনটাই জানিয়ে দিল হাই কোর্ট। হাইকোর্টের তরফে ইতিমধ্যেই শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে শুভেন্দুকে। হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছেন, ১৪ মার্চ সকাল ৮টা থেকে ১০টা, এই দু ঘণ্টার মধ্যে অধিকারী পাড়া, গোকুলনগর, সোনাচুরাতে শান্তিপূর্ণ ভাবে সভা করতে হবে শুভেন্দু অধিকারীকে। আর সকাল সাড়ে দশটার মধ্যে সভা শেষ করে জায়গা খালি করতে হবে।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিতে ১৪ জনের মৃত্যু হয়েছিল। আর ২০০৮ সাল থেকে এই দিনটিকে ‘নন্দীগ্রাম দিবস’ হিসেবে পালন করে আসছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। যার নেতৃত্বে থাকে তৃণমূল কংগ্রেস। এহেন পরিস্থিতিতে নন্দীগ্রামে ১৪ মার্চ সভা করার জন্য রাজ্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি বলে অভিযোগ বিজেপির। একই সময়ে দুটি রাজনৈতিক দলকে অনুমতি দেওয়া হলে আইন শৃঙ্খলা বিঘ্ন হতে পারে বলেই দাবি পুলিশের। এরপরই রাজ্য পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে একটি মামলা দায়ের করেছিলেন সুভাষ দাস অধিকারী। সোমবার দুপুর ১টা নাগাদ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলায় মামলাকারীর হয়ে সওয়াল করেন আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। এরপরই শুনানি শেষে তিনি শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে নন্দীগ্রামে সভা করার অনুমতি দিয়েছেন।


More Stories
সিকিম থেকে ফিরল কফিনে বন্দি নতুন সংসারের স্বপ্ন
কুণাল-কল্যাণ :কলকাতায় চ্যাংদোলা, দিল্লিতে সাসপেন্ড
“বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে লড়বে ” : অভিষেককে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর