সময় কলকাতা ডেস্ক,১৪ মার্চঃ বুধবার থেকে শুরু হয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষা। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে পরীক্ষা। এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ৮ লক্ষ। গতবার এই সংখ্যাটা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা এবার বেশি। ২৩ টি জেলাতেই মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে বেশি। এবার পরীক্ষা মেন ভেন্যু ৮৩৫টি। এরমধ্যে ২০৬ টি সেনসেটিভ ভেন্যু হিসাবে গণ্য করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৩৪৯।

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই সংসদের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জানা গিয়েছে,স্পর্শকাতর কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর দিয়ে চেকিংয়ের পরই ভিতরে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। অতি স্পর্শকাতর কেন্দ্রগুলিতে থাকছে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। পরীক্ষাহলে কোনওরকম টোকাটুকি যাতে না হয় বা প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়, তার জন্য কঠোরভাবে নজরদারি চলবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। কড়া নিরাপত্তার বলয়ে চলবে পরীক্ষা। পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীরা পরীক্ষা কক্ষ থেকে বাইরে বেরোতে পারবেন না।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি