সময় কলকাতা ডেস্ক, ১৪ মার্চঃ মটন চিরকালই বাঙালির বড্ড প্রিয়। মটন ছাড়া বাঙালির ভোজ যেন অসম্পূর্ণ। বাঙালির রান্নাঘরে থাকে, নতুন নতুন রেসিপি, নতুন নতুন খাবার। তাই চেনা খাবারের অচেনা স্বাদ পেতে কে না চায়। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে নৈশভোজে বানিয়ে ফেলুন মটন কালা ভুনা। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
খাসির মাংস-১ কেজি
পেঁয়াজ কুচি-১কাপ
আদা-রসুন বাটা-৪ টেবিল চামচ
ধনে গুঁড়ো-২ চা চামচ
হলুদ গুঁড়ো-২ চা চামচ

দই-আধ কাপ
শুকনো লঙ্কা-৩টি
সর্ষের তেল-আধ কাপ
গোটা রসুন-১টি
গোটা গরম মশলা- পরিমাণ মত
নুন-স্বাদ মত

প্রণালী
প্রথমেই খাসির মাংসে আদা-রসুন বাটা, ধনে, হলুদ, দই এবং সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে ৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এবার রান্না করার আধ ঘণ্টা আগে ম্যারিনেট করা মাংস ফ্রিজ থেকে বার করে রাখুন। কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিন। একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ ভাজা ভাজা হলে এলে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিন। পাঁচ মিনিট অন্তর নাড়ানাড়া করুন। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হালকা আঁচে সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। ভাত,পোলাও কিংবা রুমাল রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন মটন কালা ভুনা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি