সময় কলকাতা ডেস্ক, ১৫ মার্চ: প্রায় ২৪ ঘণ্টার টানটান উত্তেজনার প্রহর শেষ হল লাহোর হাইকোর্টের নির্দেশে। আদালত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির ওপর সাময়িক স্থগিতাদেশ দেওয়ার পর পিছু হঠে পুলিশ। এরপরই লাহোরের জামান পার্কে ইমরানের বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়েন ইমরানের অনুরাগীরা। এরপরই দেখা যায় বাড়ি থেকে বের হলেন ইমরান খান। তাঁর মুখে ছিল স্বচ্ছ গ্যাস মুখোশ। তিনি দীর্ঘক্ষণ অনুগামী এবং দলীয় নেতাদের সঙ্গে কথা বলেন। খোঁজ খবর নেন দলীয় কর্মীদের মধ্যে কতজন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল থেকেই লাহোরে ইমরান খানের বাড়ির সামনে শুরু হয় নাটক। তোশাখানা মামলায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে ইসলামাবাদের এক আদালত। এরপরই লাহোর পুলিশকে সঙ্গে নিয়ে ইসলামাবাদ পুলিশের একটি দল ইমরানের বাড়ি ঘিরে ফেলে। তাঁদের সঙ্গে ছিলেন পাক আধাসামরিক বাহিনীও। ততক্ষণে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সমর্থক ও কর্মীরা জড়ো হয়ে গিয়েছেন।

তাঁরাই পুলিশকে বাঁধা দিয়ে ২৪ ঘণ্টার বেশি অবরুদ্ধ করে রাখেন জামান পার্ক এলাকা। পুলিশ, ঘনঘন কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে, জলকামান দিয়ে এবং প্রকাশ্যে গুলি চালিয়েও অবরোধ তুলতে পারেনি। দফায় দফায় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষও হয়। এরমধ্যেই লাহোর হাইকোর্টে ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আবেদন করেন তাঁর আইনজীবীরা। পরে আদালত স্থগিতাদেশ দেয়। এই রায়ের খবর সামনে আসার পরই লাহোর ছাড়াও করাচি, পেশোয়ার, কোয়েটা, ইসলামাবাদের মতো শহরেও উৎসবে মেতে ওঠেন ইমরান অনুগামীরা।
Imran khan seen wearing protective gas mask in his residence while his supporters are risking their lives on streets. #imrankhanPTI #ImranKhanArrest #Zaman_Park_Lahore #ZamanPark_under_attack pic.twitter.com/Ak0TTSt7YV
— ntg (@9_0_9_0_1) March 15, 2023


More Stories
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
অভিষেকের পরে কল্যাণ
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ