Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ  আজ ১৬ মার্চ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৭৫ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

খ্রিস্টপূর্ব ৫৯৭ – ব্যাবিলনিয়ানরা জেরুসালেম লুণ্ঠন করে এবং রাজা হিসাবে জ্যাকোনায়া কে বাদ দিয়ে জ্যাডেকিয়া কে সিংহাসন দেয়া হয়।
১১৯০ – ইয়র্ক এর ক্লিফোর্ডস টাওয়ারে ইহুদীদের গণহত্যা।
১৯৮৯ – মিশরের গিজার মহা পিরামিড এর পাশে ৪,৪০০ বছর পুরানো একটি মমি পাওয়া যায়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৮০ – রাজশেখর বসু, বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯২ – সেসার ভাইয়েহো, পেরুর কবি, লেখক, নাট্যকার এবং সাংবাদিক এদিন জন্মান।
১৯৫০ – কবীর সুমন, বাঙালি গায়ক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৫৮ – ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৩৭ – রেভারেণ্ড বিমলানন্দ নাগ ,প্রখ্যাত বাগ্মী, দেশসেবক আজকের দিনে প্রয়াত হন।
১৯৭১ – বাঙালি মঞ্চাভিনেতা অমলকৃষ্ণ সোম-এর প্রয়াণ দিবস আজ।
২০১৩ – জামাল নজরুল ইসলাম, বাংলাদেশি পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ এদিন প্রয়াত হন।

About Post Author