Home » উরফির চমক! সাদা ফিতে দিয়ে ঢাকা স্তনবৃন্ত

উরফির চমক! সাদা ফিতে দিয়ে ঢাকা স্তনবৃন্ত

সময় কলকাতা ডেস্ক,১৬ মার্চঃ অভিনেত্রীরা মাঝে মধ্যেই বোল্ডনেসের পারদ ছড়িয়ে একে অপরকে টেক্কা দেন। ওয়েস্টার্ন পোশাকে লাস্যময়ী রূপ তো অনেকেই দেখেছেন, তবে বহুবার অভিনেত্রীরা বোল্ডনেসের মাত্রা ছাড়িয়েছেন। অদিতি ভাটিয়া থেকে শুরু করে জ্যাকলিন ফার্নান্দেজ বলিউডের একাধিক অভিনেত্রী রয়েছেন এই তালিকায়। কিন্তু ফেসবুক,টুইটার বা ইন্সটাগ্রাম খুললেই শিরোনামে এখন উরফি জাভেদ। বি টাউনে সর্বদাই নিজের পোশাকের জন্য চর্চায় থাকেন উর্ফি। কোনও রকম অন্তর্বাস ছাড়া পোশাকে যথেষ্ট সাবলীল তিনি, ফলে তাঁকে নিয়ে চর্চাও কম না। তাঁকে চেনেন না এমন মানুষ নেটপাড়ায় খুবই কম।

নেট দুনিয়ায় আরও একবার বিতর্কের ঝড় তুলেছেন উরফি জাভেদ। এবার গোপনাঙ্গে সাদা ফিতে লাগিয়ে রাস্তায় নেমে পড়লেন অভিনেত্রী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে অভিনেত্রীর এই ভিডিও। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটু মন্তব্যের স্বীকার হতে হয়েছে অভিনেত্রীকে। এমন পোশাক পরে তিনি কীভাবে সোজা রাস্তায় বেড়িয়ে পড়লেন,তা নিয়েও উঠছে প্রশ্ন। একইসঙ্গে অভিনেত্রীর এই লুকে অনেকেই প্রশংসাও করেছেন। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, উরফি নিজের স্তনবৃন্তগুলির ওপর সাদা রঙের একটি ফিতে বেঁধে রেখেছেন উরফি। সেই ফিতেটি ছাড়া অভিনেত্রীর স্তনের ওপর আর কোনও পোশাক নেই। আর নিম্নাঙ্গে অভিনেত্রী পরেছেন সাদা রঙের একটি ট্রাউজার।


হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে বস ওটিটি শোয়ে প্রতিযোগী হিসেবে দর্শকদের নজরও কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন নিত্যনতুন পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বেশ চর্চাও হয়। এবার প্রায় নগ্ন অবস্থাতেই ফ্রেমবন্দি হয়েছেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এই তারকা।

About Post Author