সময় কলকাতা ডেস্কঃ আজ ১৮ মার্চ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৭৭ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৭৮৬ – কলকাতায় ব্যবসায়ীদের উদ্যোগে জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া স্থাপিত হয়।
১৮০০ – শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই ‘সমাচার’ প্রকাশিত হয়।
১৮৭১ – ফ্রান্সে শ্রমজীবী মানুষের বিপ্লবের মধ্য দিয়ে প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়।
১৯৪৪ – চলো দিল্লি ধ্বনি মুখে আজাদ হিন্দ ফৌজ ভারত-বর্মা সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে সশস্ত্র সংগ্রাম শুরু করে।
১৯৬৫ – সোভিয়েত নভোচারী আলেক্সি লিওনভ মহাশূন্যে মানুষের পদচারণার প্রথম ইতিহাস সৃষ্টি করেন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯০১ – শৈলজানন্দ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১০ – শিশু সাহিত্যিক বিমল ঘোষ-এর জন্মদিন আজ।
১৯১২ – বিমল মিত্র, লেখক, ঔপন্যাসিক এদিন জন্মান।
১৯২৬ – হিমানীশ গোস্বামী বিশিষ্ট রস সাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৮ – ভারতীয় অভিনেতা ও প্রযোজক শশী কাপুর-এর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৭৪ – বুদ্ধদেব বসু, বিশ শতকের বাঙালি কবি আজকের দিনে প্রয়াত হন।
২০০৭ – বব উলমার, ভারতীয় সাবেক ইংরেজ ক্রিকেটার ও কোচ এদিন প্রয়াত হন।
২০০৮ – অ্যান্টনি মিনজেলা, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও চিত্রনাট্যকার আজকের দিনে প্রয়াত হন।
২০২২ – সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র গবেষকের প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি