সময় কলকাতা ডেস্ক,১৭ মার্চঃ চিলি পনির কিংবা চিলি চিকেন বড্ড একঘেয়ে হয়ে গিয়েছে। তাই নৈশভোজে অতিথিদের কিংবা পরিবারের ছোট্ট খুদে সদস্যটির রসনাতৃপ্তি করতে অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন চিলি সয়া। পরোটা,রুটি বা রুমাল রুটির সঙ্গে একেবারে জমে যাবে এই পদ। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
সয়াবিন-১০০গ্রাম
ডিম-১টা
ক্যাপসিকাম-১টা
কাঁচা লঙ্কা-স্বাদমতো
কর্নফ্লাওয়ার-৪চামচ
সয়া সস-২ চামচ
রসুন-৫ কোয়া
স্প্রিং অনিয়ন-সামান্য

পেঁয়াজ-1টা বড়
ভিনিগার-২ চা চামচ
টমেটো-১টা
টমেটো সস-৩ টেবিল চামচ
সাদা তেল-পরিমানমতো
মৌরি গুঁড়ো-১ চা চামচ
নুন-পরিমানমতো
চিনি-হাফ চা চামচ

রন্ধন প্রণালী
প্রথমেই উষ্ণ গরম জলে আধঘণ্টা সয়াবিন ভিজিয়ে রাখুন। একটি বাটিতে নুন, লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, জল, রসুন বাটা দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার কড়াইয়ে তেল গরম করে সয়াবিন ডিমের গোলায় ডুবিয়ে লালচে করে ভেজে নিন। ওই তেলেই পেঁয়াজ কুঁচি, ক্যাপসিকাম কুঁচি, রসুন কুঁচি আর টমেটো কুঁচি দিয়ে ভালো করে ভেজে নিন। সবকিছু হালকা ভাজা হয়ে গেলে সয়া সস, ভিনিগার আর সস দিয়ে দিন। নেড়েচেড়ে নিয়ে একে একে লঙ্কা গুঁড়ো, মৌরি গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রাখা সয়াবিন দিয়ে দিন। এবার সয়াবিনের সঙ্গে কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিন। গ্রেভি একটু ঘন হয়ে এলে নুন আর চিনি দিয়ে দিন। এবার রান্না থেকে তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে স্প্রিং অনিয়ন কুঁচি ছড়িয়ে নামিয়ে দিন। রুটি,পরোটা বা রুমাল রুটির সঙ্গে একেবারে জমে যাবে সয়াবিনের এই পদ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি