সময় কলকাতা ডেস্ক,১৮ মার্চঃ শনিবার দুপুর থেকেই শহর কলকাতায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এদিন সকাল থেকেই তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা ছিল। বৃষ্টির জেরে একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। সাময়িক স্বস্তি জেলাবাসীর। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বৃষ্টির পরিমাণ। সন্ধ্যা নামতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গজুড়ে শুরু হয়ে বৃষ্টি। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম। এই বৃষ্টিতে আম চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, রাজস্থান থেকে বিহার পর্যন্ত ইতিমধ্যেই নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। অপর একটি অক্ষরেখা উত্তর দক্ষিণ বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত রয়েছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের উপরে। শনিবার সন্ধ্যায় কালবৈশাখী হওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছে।
আরও পড়ুন মরশুমের প্রথম কালবৈশাখী

পূর্বাভাস বলছে, ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী এলাকায় শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে। যার কারণে রাজ্যে ক্রমশই তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তের পরিস্থিতি। শনিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ দিনাজপুর,ঝাড়গ্রাম,বীরভূম,মুর্শিদাবাদ,পুরুলিয়া ও বাঁকুড়ায়। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া ইতিমধ্যেই পুরোপুরি পরিবর্তন। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি,কোচবিহার,উত্তর ও দক্ষিণ দিনাজপুর,মালদা,আলিপুরদুয়ারেও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে,শনিবার সকালে থেকেই বৃষ্টি শুরু হয়েছে দিল্লি এবং নয়ডাতে। ২০ মার্চ পর্যন্ত দিল্লিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?