Home » জিতেন্দ্র তিওয়ারিকে দিল্লি থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশ

জিতেন্দ্র তিওয়ারিকে দিল্লি থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশ

সময় কলকাতা ডেস্ক,১৮ মার্চঃ আসানসোলে কম্বল বিতরণের ঘটনায় অবশেষে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ। তাঁকে দিল্লির উপকণ্ঠে নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। সূত্রের খবর,শনিবার স্ত্রী চৈতালি তিওয়ারিকে নিয়ে আগ্রা থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময়  জিতেন্দ্রকে  রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। সেইসঙ্গে জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির পর ২ জনকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এদিকে,সোমবারই সুপ্রিম কোর্টে জিতেন্দ্র তিওয়ারির আগাম জামিনের আবেদনের শুনানি ছিল। তারই মধ্যেই গ্রেফতার করা হল জিতেন্দ্র তিওয়ারিকে।


গত ফেব্রুয়ারি মাসেই বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট। গ্রেফতারি থেকে রক্ষাকবচ পেতেই কলকাতা হাই কোর্টে আবেদন করেন জিতেন্দ্র। এরপর বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ চৈতালির আগাম জামিনের আবেদন খারিজ করে। ফলে আসানসোল পুরনিগমের কাউন্সিলরের আর কোনও রক্ষাকবচ রইল না। এর আগে গত বছর ২২ ডিসেম্বর চৈতালির আবেদন মেনে তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছিল হাই কোর্ট। তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়। কিন্তু পুলিশের অভিযোগ ছিল, চৈতালি তদন্তে কোনওরকম সহযোগিতা করছেন না। তাঁকে বারবার নোটিস দেওয়া হলেও কোনরকম সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন  পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ, গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার


উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের রেলপারের রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা ও মেগা কম্বল বিতরণী অনুষ্ঠান হয়। বকলমে, এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। মৃত ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি পরের দিন আসানসোল উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে আসানসোল উত্তর থানার পুলিশ একটি মামলা করে। অনিচ্ছাকৃত খুন-সহ তিনটি ধারায় একটি এফআইআর হয়। তাতে জিতেন্দ্র তিওয়ারি, চৈতালি তিওয়ারি-সহ নির্দিষ্ট করে ১০ জনের নাম ছিল। জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৬ জন।

About Post Author