সময় কলকাতা ডেস্ক,১৮ মার্চঃ পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে বিহার পুলিশের হাতে গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে জনপ্রিয় ইউটিউবারের ভুয়ো ভিডিও। আর তা ভাইরাল হতেই শুরু হয়েছে জোর বিতর্ক। পূর্বেও পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

আরও পড়ুন দাদুর কীর্তি! ১৫ বছরের নাতনিকে ধর্ষণের পর মুখ বন্ধ রাখতে ১০ টাকা ‘ঘুষ’
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইউটিউবার মনীশ কাশ্যপের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, তামিলনাড়ুতে বিহারের পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গিয়ে স্থানীয়দের হাতে বেধড়ক মার খাচ্ছেন। এমনকী বহু পরিযায়ী শ্রমিককে প্রাণে মেরে ফেলা হচ্ছে। এইরকম ৩০ টি ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। এরপরেই তামিলনাড়ু ছেড়ে একের পর এক পরিযায়ী শ্রমিক কার্যত ভয় পেয়ে বিহারে ফিরে আসতে শুরু করে দেন। এরপরই মণীশ কাশ্যপ ওরফে ত্রিপুরারী কুমার তিওয়ারির বিরুদ্ধে গত ৬ মার্চ মামলা দায়ের করে তামিলনাড়ু এবং বিহার পুলিশ।

শনিবার সকালেই পশ্চিম চম্পারন জেলার জগদীশপুর থানার পুলিশ গ্রেফতার করে মনীশ সহ আরও ৪ জন অভিযুক্তকে। পূর্বেও মনীশের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। সেসময় মনীশের সব ব্যাংক একাউন্ট ফ্রিজ করে দেয় পুলিশ।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭