সময় কলকাতা ডেস্ক,১৯ মার্চঃ আসানসোল কম্বলকাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ৮ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। আসানসোল কম্বল বিতরণকাণ্ডে পদপিষ্টের ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে শনিবারই গ্রেফতার করে পুলিশ। এরপর রবিবার সকাল সকাল তাঁকে আসানসোল জেলা আদালতে তোলা হয়। এদিন মামলার শুনানি শেষে জিতেন্দ্রকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। যদিও এজলাসে তাঁর হয়ে কোনও আইনজীবী এদিন সওয়াল করেননি। এমনকী আদালতে জামিনেরও আবেদন করেননি তিনি। এ প্রসঙ্গে জিতেন্দ্র বিচারককে জানিয়েছেন, তিনি নিজেই লড়বেন নিজের মামলা। কার্যত সেকারণেই তিনি নিজে আদালতের সামনে এদিন জামিনের জন্য আবেদনও জানান।
আরও পড়ুন আসানসোল আদালতে পেশ জিতেন্দ্র, আদালতে নিজেই নিজের সওয়াল করলেন
কিন্তু,বিচারক জামিন না মঞ্জুর করে তাকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিকে,বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারির প্রতিবাদে আসানসোল আদালত চত্বরে এদিন বিজেপি কর্মীরা স্লোগান দিতে শুরু করে। পুলিশের গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি,এসি গাড়িতে নিয়ে যেতে হবে বিজেপি নেতাকে। শেষমেশ পুলিশি তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য,আসানসোলে কম্বল বিতরণকাণ্ডে পদপিষ্টের ঘটনায় শনিবার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে দিল্লির উপকণ্ঠে নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। সূত্রের খবর,শনিবার স্ত্রী চৈতালি তিওয়ারিকে নিয়ে আগ্রা থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে যাওয়ার সময় তাঁকে রাজ্য পুলিশ গ্রেফতার করে। এদিকে,সোমবারই সুপ্রিম কোর্টে জিতেন্দ্র তিওয়ারির আগাম জামিনের আবেদনের শুনানি ছিল। তারই মধ্যেই গ্রেফতার করা হল জিতেন্দ্র তিওয়ারিকে।

আরও পড়ুন ফের লাইনচ্যুত আমতা-হাওড়া লোকাল
প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের রেলপারের রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা ও মেগা কম্বল বিতরণী অনুষ্ঠান হয়। বকলমে, এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। মৃত ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি পরের দিন আসানসোল উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে আসানসোল উত্তর থানার পুলিশ একটি মামলা করে। অনিচ্ছাকৃত খুন-সহ তিনটি ধারায় একটি এফআইআর হয়। তাতে জিতেন্দ্র তিওয়ারি, চৈতালি তিওয়ারি-সহ নির্দিষ্ট করে ১০ জনের নাম ছিল। জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৬ জন।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের