সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২০ মার্চ: সদ্য আইএসএল জিতে ভারতসেরা হয়েছে এটিকে মোহনবাগান। সোমবারই গঙ্গাপাড়ের ক্লাবে ছিল বিজয় উৎসব। আর সেই উৎসবে সামিল হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এদিন আইএসএল জয়ীদের সম্বর্ধনা দিতে মোহনবাগান ক্লাব তাঁবুতে ছিল চাঁদের হাট। জয়ী দলকে সম্বর্ধোনা দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মোহনবাগানের উন্নতির জন্য ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করলেন তিনি। তাঁর কথায়, ‘আমি আজ সমর্থকদের মিষ্টি খাওয়ার জন্য ও মোহনবাগান ক্লাবের উন্নতির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আরও ৫০ লক্ষ টাকা দিচ্ছি। আমি অরূপকে বলব টাকাটা দিয়ে দেওয়ার জন্য’। পাশাপাশি মোহনবাগান ক্লাবকে আগামীদিনে বিশ্বজয়ী করার স্বপ্নও দেখালেন তিনি।
আরও পড়ুন আইএসএল: কাইথের ‘বিশাল’ হাতের ছোঁয়ায় ভারতসেরা এটিকে মোহনবাগান

আইএসএল জয়ের রাতেই শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছিলেন, মোহনবাগান নামের আগে থেকে ‘ATK’ শব্দটি সরিয়ে ফেলা হবে। নতুন নাম হবে মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার এই প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এটিকে শুনতে ভাল লাগে না। মোহনবাগান মোহনবাগান। গোর্খাদের বিরুদ্ধে খালি পায়ে লড়াই করে শিল্ড জিতিয়েছিলেন গোষ্ঠ পাল। মোহনবাগান একটা আবেগ। বাংলা আজ ভারতসেরা। মোহনবাগান আজ ভারতসেরা। আমরা গর্বিত’। এদিন বক্তব্য রাখতে গিয়ে নিজের ছোটবেলার স্মৃতিও হাতরেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ছোটবেলা থেকেই দেখেছি, মোহনবাগানের খেলা থাকলেই আমার মা পুজো দিতেন কালীঘাটে। আবার তিনি বলেন, আইএসএল ফাইনালের আগের রাতেই তিনি স্বপ্ন দেখেছিলেন চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। তাঁর কথায়, আমি জানতাম মোহনবাগান ফাইনালে উঠেছে মানেই জিতে ফিরবে। কারণ বাংলা এতদূর এসে হেরে যেতে পারে না। এই মোহনবাগান একদিন বিশ্বের দরবারেও সেরার সম্মান জিতবে।
আরও পড়ুন লন্ডনের ভারতীয় দূতাবাসে খালিস্তানি পতাকা নামিয়ে তেরঙ্গার মর্যাদা রাখলেন কর্মী, ভাইরাল ভিডিও

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, এটিকে মোহনবাগান ভারতসেরা হয়েছে, এতে আমি অত্যন্ত খুশি। তাই সমর্থকদের মিস্টি খাওয়ার জন্য এবং ক্লাবের উন্নতিকল্পে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা ঘোষণা করলাম। আপনারা আরও ভালো করে খেলুন। আবারও খেলা হবে। তিনি দলের প্রত্যেক ফুটবলার এবং কোচের হাতে মিষ্টির হাঁড়ি, ফুলের স্তবক এবং উত্তরীয় তুলে দিয়ে সংবর্ধনা দিলেন। অনুষ্ঠানের শেষে মঞ্চ থেকে সকলের উদ্দেশ্যে বল ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে এদিন মঞ্চে উপস্থিত হয়েছিলেন ইস্টবেঙ্গলের কর্মকর্তারাও। তাঁরাও ‘ভারতসেরা মোহনবাগান’-এর সাফল্যে যথেষ্ট উচ্ছ্বসিত। মোহনবাগান ফুটবলারদের জন্য তাঁরাও মিষ্টি নিয়ে এসেছিলেন।
A special moment as West Bengal CM Mamata Banerjee felicitated the squad today!#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/CvaOMS12Cm
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 20, 2023


More Stories
ইস্টবেঙ্গলে এলেন বিদেশী তারকা স্ট্রাইকার এফিয়ং
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ