Home » আইএসএল: কাইথের ‘বিশাল’ হাতের ছোঁয়ায় ভারতসেরা এটিকে মোহনবাগান

আইএসএল: কাইথের ‘বিশাল’ হাতের ছোঁয়ায় ভারতসেরা এটিকে মোহনবাগান

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৯ মার্চ: এর আগে এটিকে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, মোহনবাগানও আইলিগ জিতেছে। কিন্তু দুই ক্লাবের সংযুক্তির পর ট্রফি আসেনি। এবার সেই খরা কাটিয়ে ভারতসেরা হল এটিকে মোহনবাগান। চলতি আইএসএল চ্যাম্পিয়ন হল পঞ্জাব তনয় বিশাল কাইথের হাত ধরেই। শনিবার আইএসএল মেগা ফাইনালে বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ট্রফি জিতল এটিকে মোহনবাগান। তার আগে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোললাইন ছিল ২-২।

দু’বছর আগে ফাইনালে উঠে মুম্বই সিটি এফসির কাছে হারতে হয়েছিল এটিকে মোহনবাগানকে। এ বার আর ভুল করেনি জুয়ান ফেরেন্দোর দল। চলতি আইএসএলে শুরুতে আক্রমণভাগে গোল করার লোকের অভাব নিয়ে গোটা মরসুমে অনেক ভুগেছেন ফেরান্দো। পেত্রাতোস আসায় অনেকটা নিশ্চিন্তে ছিলেন। জনি কাউকো প্রথমদিকে দুর্দান্ত খেললেও পরে চোট পেয়ে ছিটকে যান। এদিন তিনি গ্যালারিতে বসে দলের জয় দেখলেন। শনিবার ম্যাচের প্রথম থেকেই দাপট দেখিয়ে সবুজ মেরুনের ফুটবলাররা। অসাধারণ খেললেন পেত্রাতোস। জোড়া গোলও করলেন এদিন।

ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে: ‘বাতিল’ রাহুলের ব্যাটে ভর করেই জিতল ভারত

রয় কৃষ্ণের ভুলেই এদিন এগিয়ে যায় এটিকে মোহনবাগান। সবুজ-মেরুনের কর্নার বাঁচাতে গিয়ে হাতে বল লাগিয়েছিলেন কৃষ্ণ। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে দিমিত্রি পেত্রাতোস কোনও ভুল করেননি গোল করতে। কিছুক্ষণ পরেই অবশ্য বেঙ্গালুরুর হয়ে পেনাল্টি আদায় করে নেন সেই রয় কৃষ্ণ। গোল করেন সুনীল ছেত্রী। প্রথমার্ধে ১-১ থাকে।

দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। এবার গোল করলেন প্রাক্তন বাগান তারকা রয় কৃষ্ণ। বেঙ্গালুরুর কর্নার থেকে ভেসে আসা বল হেডে জালে জড়িয়ে দেন তিনি। এরপর রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচে সমতা ফেরায় এটিকে মোহনবাগান। বক্সের বাইরে কিয়ানকে ফাউল করেছিলেন বেঙ্গালুরুর ফুটবলার। কিন্তু রেফারি পেনাল্টির নির্দেশ দেন। বাগান স্ট্রাইকার পেত্রাতোস কোনও ভুল করেননি গোল করতে।

অতিরিক্ত সময়ে আর কোনও দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বেঙ্গালুরুর ব্রুনো র‌্যামিরেসের শট আটকে দেন সবুজ মেরুণ গোলরক্ষক বিশাল কাইথ। বাকি সব শটেই গোল হয়েছে। ওই এক গোলেই ম্যাচ জিতে নেয় এটিকে মোহনবাগান। সেই সঙ্গে আইএসএল ট্রফি জিতে কলকাতায় ফিরছে জুয়ান ফেরেন্দোর ছেলেরা।

About Post Author