সময় কলকাতা ডেস্ক, ২০ মার্চ: বর্তমানে ভারতের বেশিরভাগ স্টেশনেই বড় স্ক্রিনের টিভি বসানো হয়েছে। যাতে রেল যাত্রীদের সুবিধার্থে ট্রেনের আগমণ-প্রস্থানের সময় দেখানো হয়। সেই সঙ্গে নানান বিজ্ঞাপণী প্রচার করেও লক্ষ লক্ষ টাকা মুনাফা অর্জন করে রেল। আবার কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন ছাড়বে সেটা দেখার জন্যও অনেকে টিভি স্ক্রিনের দিকে নজর রাখেন। কিন্তু ভরা প্ল্যাটফর্মের ওই টিভি স্ক্রিনে ফুটে উঠল পর্ন ভিডিও। প্ল্যাটফর্মের ঘোষণা ছাপিয়ে শোনা গেল তীব্র শিৎকারধ্বনি। যা দেখে অনেকেই থমকে গেলেন, কেউ বা লজ্জায় মুখ ঢাকলেন। ঘটনাটি ঘটেছে বিহারের পাটনা স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে।
আরও পড়ুন লন্ডনের ভারতীয় দূতাবাসে খালিস্তানি পতাকা নামিয়ে তেরঙ্গার মর্যাদা রাখলেন কর্মী, ভাইরাল ভিডিও

রবিবার ছুটির দিন থাকায় পাটনা স্টেশনে ভিড় একটু বেশিই ছিল। ঘড়িতে তখন সকাল ৯টা, পাটনা স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মের টিভি স্ক্রিনগুলিতে আচমকা চলতে শুরু করে পর্ন ভিডিও। ট্রেনের ঘোষণার বদলে সঙ্গমের শিৎকারের শব্দ শুনে চমকে ওঠেন যাত্রীরা। তাঁকিয়ে দেখেন টিভি স্ক্রিনে রমরমিয়ে চলছে পর্ন ভিডিও। অনেকেই পরিবার নিয়ে প্ল্যাটফর্মে ছিলেন। কারও সঙ্গে ছিল শিশুরা। যাত্রীদের অভিযোগ, প্রায় তিন মিনিটের বেশি সময় ধরে পর্ন ভিডিও চলে ওই প্ল্যাটফর্মে। ফলে যাত্রীদের অস্বস্তির মুখে পড়তে হয়।
আরও পড়ুন মহিলাদের যৌন হেনস্থা নিয়ে মন্তব্যের জের, রাহুল গান্ধির বাড়িতে দিল্লি পুলিশ

যাত্রীরাই স্টেশন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানান। এরপরই তড়িঘড়ি টিভিগুলি বন্ধ করে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। রেল সূত্রে জানা যাচ্ছে, দত্ত কমিউনিকেশন নামে এক বেসরকারি সংস্থা পাটনা স্টেশনে টিভি পরিচালনার দায়িত্বে আছে। ওই সংস্থার মাধ্যমেই বিজ্ঞাপন এবং সচেতনতামূলক প্রচার চালায় রেল কর্তৃপক্ষ। কিন্তু কীভাবে পাটনা স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্মে অশ্লীল ভিডিও চালু হয়ে যায় তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা করে কালো তালিকাভূক্ত করা হয়েছে বলেই খবর। তবে পাটনার ঘটনা প্রথম নয়, এর আগেও ভারতের বহু প্ল্যাটফর্মের টিভি স্ক্রিনে পর্ন ভিডিও চলার ঘটনা ঘটেছে। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি রেল কর্তাদের নজরদারির অভাব বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।


More Stories
লেনিনের মৃত্যু : বিতর্ক এবং বাস্তব
রাজ কিরণ অন্তর্ধান রহস্য
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের