Home » হাওড়া ষ্টেশন থেকে উদ্ধার কোটি টাকার সোনার গয়না

হাওড়া ষ্টেশন থেকে উদ্ধার কোটি টাকার সোনার গয়না

সময় কলকাতা ডেস্ক,২১ মার্চঃ ফের হাওড়া স্টেশন থেকে  উদ্ধার কোটি টাকার সোনার গয়না। সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৮ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহভাজনকারী এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় আরপিএফের।  এরপরই ওই ব্যাক্তির ব্যাগ পরীক্ষা করতেই উদ্ধার হয় সোনার গয়না ও সোনার বাট। খবর দেওয়া হয় শুল্ক দফতরের আধিকারিকদের। তাঁরা ঘটনাস্থলে এলে  সোনার গয়না ও বাট সহ ওই ব্যক্তিকে তাদের হাতে তুলে দেয় আরপিএফ। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম চন্দ্রভান মিশ্র, তিনি উত্তরপ্রদেশের মতিগঞ্জের বাসিন্দা।

আরও পড়ুন  মমতার পথে এবার তামিলনাড়ুতেও ‘লক্ষ্ণীর ভাণ্ডার’! কত টাকা পাবেন মহিলারা?

আরপিএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া সোনার গয়না ও সোনার বাটের বাজারমূল্য প্রায় ১ কোটি পাঁচ হাজার টাকা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪৮৯বি এবং ৪৮৯সি ধারায় মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে বলেই জানা গিয়েছে। ওই বিপুল পরিমাণ সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বিষয়েই তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন  বাঙালি পর্যটকদের জন্য সুখবর! পুরীতে তৈরি হচ্ছে বাংলার সরকারি গেষ্ট হাউস

 


উল্লেখ্য,অতীতেও সোনা পাচারের ক্ষেত্রে বড়ো চক্রের হদিস পেয়েছে তদন্তকারীরা। তাই এই সোনা পাচার কারবারের ক্ষেত্রেও কোনও বড়ো চক্র জড়িত থাকতে পারে বলেই আশঙ্কা পুলিশের। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা।

About Post Author