Home » সন্ধ্যার আড্ডা জমজমাট, বানিয়ে ফেলুন চিকেন পাফ

সন্ধ্যার আড্ডা জমজমাট, বানিয়ে ফেলুন চিকেন পাফ

সময় কলকাতা ডেস্ক,২১ মার্চঃ সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে গরম গরম ভাজাভুজি না থাকলে আড্ডা যেন জমতেই চায়না। চিকেন-এর একই রকম পদ খেতে কারোরই ভালো লাগে না। তাই একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই সন্ধ্যার আড্ডার আসর জমাতে চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন পাফ। রইল রেসিপি-

উপকরণ
সেদ্ধ করা মুরগির মাংস- ৩০০ গ্রাম
গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ
ধনেপাতা কুচি-২ টেবিল চামচ
পাউরুটি-৬টি
চিলিফ্লেক্স-১ চা চামচ

আরও পড়ুন  নিয়োগ দুর্নীতিতে ইডি-র স্ক্যানারে আরও এক রহস্যময়ী


মেয়োনিজ-৪ টেবিল চামচ
টম্যাটো সস্-২ টেবিল চামচ
ক্যাপসিকাম কুচি-৪ টেবিল চামচ
পেঁয়াজ কুচি-৪ টেবিল চামচ
বিস্কুটের গুঁড়ো-২০০ গ্রাম
নুন-স্বাদমতো

আরও পড়ুন    কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ২ দিনের ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী

রন্ধন পদ্ধতি

প্রথমেই একটি পাত্রে সেদ্ধ করা চিকেন হাত দিয়ে ছাড়িয়ে তার মধ্যে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, মেয়োনিজ, টম্যাটো সস্, ধনেপাতা কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো ও চিলিফ্লেক্স মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার পাউরুটিগুলির সাইড কেটে বাদ দিয়ে একটি পাত্রে জল নিয়ে তাতে এক সেকেন্ডের জন্য পাউরুটি ডুবিয়ে তুলে নিন। এবার বানিয়ে রাখা মিশ্রণ একটি বড় চামচ ভরে পাউরুটিতে ভরে বলের আকারে তৈরি করে নিন। বিস্কুটের গুঁড়োয় ভাল করে এ পিঠ-ও পিঠ মাখিয়ে নিন। এরপর বানিয়ে রাখা চিকেন বলগুলি ফ্রিজে আধঘণ্টা মত রাখুন। ফ্রিজ থেকে বার করে ডোবা তেলে ভেজে মেয়োনিজ কিংবা সসের সঙ্গে পরিবেশন করুন লোভনীয় চিকেন পাফ।

About Post Author