Home » দাম্পত্য জীবনে সুখ আনতে পাতে রাখুন জিঙ্ক সমৃদ্ধ খাবার

দাম্পত্য জীবনে সুখ আনতে পাতে রাখুন জিঙ্ক সমৃদ্ধ খাবার

সময় কলকাতা ডেস্ক, ২৩ মার্চ: দাম্পত্য জীবনে সুখ আনতে পুরুষের টেস্টেস্টেরন হরমোন খুবই গুরুত্বপূর্ণ। বয়স ত্রিশ পেরোনোর পরই পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমতে শুরু করে। সেক্ষেত্রে পুরুষের বন্ধ্যাত্ব দেখা দেয়। যার কারণে দাম্পত্য জীবনে শুরু হয় অশান্তি। বর্তমানে প্রচুর মানুষ নিয়মিত এই সমস্যায় আক্রান্ত হচ্ছেন। আর এই হরমোন কম থাকার কারণে দাম্পত্য জীবনে বহু জটিলতা তৈরি হচ্ছে। এমনকী স্পার্ম ঠিকমতো তৈরি হতে পারছে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত কিছু খাবার খেতে হবে। যেমন-

আরও পড়ুন    নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থর মুখে এবার সুজন-দিলীপ-শুভেন্দুর নাম


জিঙ্ক সমৃদ্ধ খাবার
জিঙ্ক আপনার শরীরের বহু সমস্যার সমাধান করে দিতে পারে। এমনকী জিঙ্ক যুক্ত খাবার শরীরে টেস্টেস্টেরনের হার বাড়িয়ে দিতে পারে। এক্ষেত্রে আপনি ওটস,মুরগির মাংস,বাদাম,মাশরুম,বীজ জাতীয় খাবার, ডার্ক চকোলেট এবং দুগ্ধ জাতীয় খাবার খেতে পারেন।
আদা
শরীরে টেস্টেস্টরন বাড়িয়ে দিতে পারে আদা । এই খাবারের কিছু ঔষধি গুণ রয়েছে। এমনকী স্পার্ম কাউন্টও বাড়িয়ে দিতে পারে আদা।

আরও পড়ুন   বানিয়ে ফেলুন নতুন স্বাদের বিউলির ডালের কচুরি

শাক
শাকের মধ্যে রয়েছে অনেক উপকারী উপাদান। এরমধ্যে যেমন রয়েছে ভালো পরিমাণে ভিটামিন, খনিজ, তেমনই অ্যান্টিঅক্সিডেন্টও ভরপুর শাক। এই সব মিলিয়ে টেস্টেস্টেরন বাড়িয়ে দিতে পারে এই খাবার।
ডিম
ডিমে স্যাচারেইটেড ফ্যাট, ওমেগা থ্রিএস, ভিটামিন ডি, কোলেস্টেরল এবং প্রোটিন রয়েছে। টেস্টোস্টেরন হরমোন তৈরির জন্য এই উপাদানগুলি জরুরি। তাই রোজে খেতে পারেন ডিম।

About Post Author