সময় কলকাতা ডেস্ক, ২৩ মার্চ: ২০২১ সালে লোকসভায় ভোটার আইডি এবং আধার কার্ডের সংযুক্তিকরণের আইন পাশ হয়েছিল। এরপর ২০২৩ সালের ১ এপ্রিল পর্যন্ত ভোটার আইডি ও আধার কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা দিয়েছিল কেন্দ্র। এই সময়ের মধ্যে দেশের নাগরিকদের দুটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র সংযুক্ত করতে বলা হয়েছিল অনলাইনে। তবে কেন্দ্র এও জানিয়েছিল, এই দুটি পরিচয়পত্রের লিঙ্ক করানো আবশ্যিক নয়। অর্থাৎ দুটি কার্ডের সংযুক্তি না করালে পরিষেবায় কোনও প্রভাব পড়বে না। তবুও কেন্দ্রীয় সরকার চাইছে অবৈধ ভোটার হটাতে এই দুটি কার্ডের মধ্যে লিঙ্ক করাতে। যদিও আইন পাশের পর বারবার এর সময়সীমা বাড়ানো হয়েছে। কারণ নির্ধারিত সময়ে অনেকেই এই কাজটি করেননি। তাই ফের বাড়ানো হল সময়সীমা। কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানাল ২০১৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ভোটার আইডি ও আধার কার্ডের লিঙ্ক করানো যাবে। এসএমএস-এর মাধ্যমে খুব সহজেই এই দুটি গুরুত্বপূর্ণ কার্ডের সংযুক্তি (লিঙ্ক) করানো যাবে।
আরও পড়ুন প্রিপেড এবং পোস্টপেড গ্রাহকদের জন্য নতুন ৫জি প্ল্যান নিয়ে এল এয়ারটেল

আসুন জেনে নিন অনলাইনে কিভাবে সহজেই ভোটার আইডি ও আধার কার্ডের লিঙ্ক করাবেন
- প্রথমে জাতীয় ভোটার্স সার্ভিস পোর্টার nvsp.in-ওয়েবসাইট খুলতে হবে।
- সেখানে মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে।
- লগ ইন হলে ‘সার্চ ইন ইলেক্টোরাল রোল’ অপশনে ক্লিক করুন
- এবার নিজের ব্যক্তিগত তথ্য অপশনে গিয়ে নিজের আধার কার্ডের নম্বর লিখুন
- এরপর আপনার আধার-লিঙ্কড মোবাইল নম্বরে বা ইমেল আইডিতে একটি ওটিপি আসবে
- এবার অথেন্টিকেশনের জন্য নির্দিষ্ট জায়গায় ওই ওটিপি বসিয়ে ওকে টিপুন
- ব্যাস আপনার ভোটার আইডি ও আধার লিঙ্ক সম্পন্ন হয়ে যাবে

ভোটার আইডি ও আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলেও কেন্দ্র আধার ও প্যান সংযুক্তির সময়সীমা বাড়ানো হয়নি। আগামী ৩১ মার্চের মধ্যে আধার ও প্যান কার্ড লিঙ্কের কাজ শেষ করার সময়সীমা দিয়েছে কেন্দ্র। এরপরও যারা গুরুত্বপূর্ণ এই দুটি কার্ড লিঙ্ক করাবেন না, তাঁদের প্যান কার্ড অকেজ হয়ে যাবে বলেও জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তারপরে যদি কেউ আধার ও প্যান কার্ড লিঙ্ক করাতে যান, তবে তাঁকে ১০০০ টাকা জরিমানা দিয়েই এই কাজ করাতে হবে। যদিও এর প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী জরিমানার বিষয়ে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও দিয়েছেন। তবে এখনও এই বিষয়ে অনড় কেন্দ্র।


More Stories
লেনিনের মৃত্যু : বিতর্ক এবং বাস্তব
রাজ কিরণ অন্তর্ধান রহস্য
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের