Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৫ মার্চ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৮৪ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৫৮৬ – সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন।
১৬৩৪ – মেরিল্যান্ডে প্রথম বসতি স্থাপনকারীদের আগমন ঘটে।
১৮৯৬ – আধুনিক অলিম্পিক ক্রীড়ার প্রথম স্বর্ণপদক প্রদান করা হয়।
১৮৯৮ – ব্রহ্মচর্য গ্রহণ করায় স্বামী বিবেকানন্দ মার্গারেট এলিজাবেথ নোবেলকে দীক্ষান্তে নিবেদিতা নামকরণ করেন।
১৯৭১ – পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা সহ সারা বাংলাদেশে বাঙালির উপর আক্রমণ শুরু করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
১৯৭১ – শিক্ষাবিদ ও দার্শনিক গোবিন্দচন্দ্র দেব পাক হানাদার বাহিনীর হাতে নিহত হন।

আরও পড়ুন   কলকাতা স্টেশন থেকে উদ্ধার ২ কোটি টাকার সোনা! গ্রেফতার ২

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১২৫৯ – বাইজান্টাইন সম্রাট আন্ড্রনিকস দ্বিতীয় পালাইওলগস আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৪ – নরম্যান বোরলাউগ, আমেরিকান কৃষি বিজ্ঞানী, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এদিন জন্মান।
১৯১৯ – সুবোধকুমার চক্রবর্তী,রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত ভ্রমণকাহিনী লেখকের জন্মদিন আজ।
১৯২০ – ব্রিটিশ ঔপন্যাসিক পল স্কট আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৫ – বাঙালি ঔপন্যাসিক ও প্রাবন্ধিক গুণময় মান্নার জন্মদিন আজ।
১৯৪৮ – ভারতের অন্যতম চলচ্চিত্র অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক ফারুক শেখ এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৫৫ – ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা মোহিনী দেবী আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৩ – লুক্সেমবার্গ বংশোদ্ভূত আমেরিকান ফটোগ্রাফার, চিত্রকর ও কিউরেটর এডওয়ার্ড স্টেইচেন আজকের দিনে মৃত্যুবরণ করেন ।
২০১০ – ভারতীয় বাঙালি আলোকচিত্রী নিমাই ঘোষ-এর জন্মদিন আজ।
২০১২ – ইতালীয় লেখক ও শিক্ষাবিদ আন্তোনিও এন্টোনিও টাবুচি এদিন মৃত্যুবরণ করেন।

About Post Author