Home » জেলায় জেলায় চড়ছে তাপমাত্রার পারদ

জেলায় জেলায় চড়ছে তাপমাত্রার পারদ

সময় কলকাতা ডেস্ক,২৫ মার্চঃ ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। আপাতত দক্ষিণবঙ্গে আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। হাওয়া অফিস সূত্রে খবর,আগামী সোমবার থেকেই চড়বে তাপমাত্রার পারদ। সেইমত শনিবার সকালেও ঊর্ধ্বমুখী পারদ। তবে,উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সেইসঙ্গে বাড়বে তাপমাত্রাও। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৫ থেকে ৯২ শতাংশ।


পূর্বাভাস বলছে, দেশের প্রায় সমস্ত রাজ্যেই মার্চে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে গরম পড়তে শুরু করেছে। মার্চের শেষের দিকেই তাপমাত্রার পারদ পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। লু বইতে পারে রাজ্যে। তবে,উত্তরবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে,শনিবার উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।শনি থেকে মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

About Post Author