সময় কলকাতা ডেস্ক,২৬ মার্চঃ রবিবার থেকেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া বদলাতে চলেছে। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। এদিকে,বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়ছে রোদের তেজ। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন আজকের দিনের গুরুত্ব
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। বিকেলের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৫ থেকে ৯০ শতাংশ।

পূর্বাভাস বলছে,উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেই কারণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের ভ্রুকুটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, এবং বাঁকুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে,উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিহার, ঝাড়খন্ড, ওডিশাতেও রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন হাওড়া-বর্ধমান ডিভিশনে রবিবার বাতিল সমস্ত লোকাল ট্রেন! জেনে নিন বিস্তারিত


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন