সময় কলকাতা ডেস্ক,২৭ মার্চঃ সোমবারও জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া বদলাতে চলেছে। রবিবার থেকেই বঙ্গে ফের শুর হয়েছে বৃষ্টি। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। এদিকে,বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়ছে রোদের তেজ। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন বই-মালিনী মল্লিকা সেনগুপ্তের জন্মদিনে
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টির দাপট। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। বিকেলের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৫ থেকে ৯০ শতাংশ।

পূর্বাভাস বলছে,উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেই কারণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের ভ্রুকুটি। আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে। এদিকে,২৪ ঘণ্টার মধ্যে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, এবং বাঁকুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে,উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিহার, ঝাড়খন্ড, ওডিশাতেও রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


More Stories
সমবায় দুর্নীতিতে গ্রেফতার তৃণমূলের উত্তরবঙ্গের তিন নেতা
পরকীয়া কাণ্ডে খুন, স্ত্রী ও প্রেমিক সহ গ্রেফতার ৫
মুর্শিদাবাদ রেল দুর্ঘটনা : ক্ষমার অযোগ্য অপরাধ বললেন শুভেন্দু