সময় কলকাতা ডেস্ক,২৮ মার্চঃ মোদি পদাধীকারীদের অবমাননার অভিযোগে গত বৃহস্পতিবারই সুরাতের আদালত রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করেছিল। ঠিক তার পরের দিনই অর্থাৎ শুক্রবার রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ করে দিয়েছিল লোকসভার সচিবালয়। এরপর সোমবারই রাহুল গান্ধিকে চিঠি দিয়ে লোকসভার হাউজিং কমিটির তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, তাঁর সরকারি বাংলো যেন ছেড়ে দেন রাহুল গান্ধি। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার লোকসভার সচিবালয়ে রাহুল গান্ধি চিঠি দিয়ে জানিয়ে দিলেন সরকারি বাংলো তিনি ছেড়ে দেবেন। যদিও রাহুল গান্ধি সরকারি বাংলো ছাড়ার পর কোথায় থাকবেন তা এখনও স্পষ্ট নয়। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানিয়েছেন, রাহুল চাইলে আমার সঙ্গে এসে থাকতে পারেন বা তাঁর মায়ের সঙ্গেও থাকতে পারেন।

উল্লেখ্য,নয়াদিল্লির ১২ নম্বর তুঘলক লেনে সরকারি বাংলোতে থাকেন রাহুল গান্ধি। সেই বাড়িটাই এবার ছেড়ে দেওয়ার কথা জানালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। রাজনৈতিক মহলের মতে, রাহুল গান্ধি চিঠি দিয়ে যেন বোঝাতে চাইলেন সরকারি বাংলোর মোহ তাঁর নেই। রাহুলের কথায়, “চারটে মেয়াদ সাংসদ ছিলাম। যে জনমত আমাকে সমর্থন জানিয়েছে, সেটাই আমার সুখের স্মৃতি হয়ে রয়েছে। বাকি কিছু না।”
আরও পড়ুন রাহুলের সাংসদ পদ খারিজ ইস্যুতে কী বরফ গলছে কংগ্রেস-তৃণমূলের?

এদিকে,রাহুল গান্ধির সাংসদ পদ খারিজের জেরে বিরোধী জোটের ইঙ্গিত। সোমবার সংসদ অধিবেশনের আগে কংগ্রেসের বিরোধী দলগুলির ডাকা বৈঠকে যোগ দেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ জহর সরকার ও প্রসূন বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেন। সোমবার সংসদ ভবনে কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল ছাড়াও যোগ দেন সিপিআইএম, সমাজবাদী পার্টি, ডিএমকে, সিপিআই, এনসিপি, কেরল কংগ্রেস, আম আদমি পার্টি, শিবসেনা, আরজেডি-সহ একাধিক দলের সাংসদরা। রাহুলের সাংসদপদ খারিজ হওয়ার পরে আদানি ইস্যুতে কোন পথে এগিয়ে যাওয়া হবে, তা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠক চলে।
আরও পড়ুন ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, বড় পদক্ষেপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
পাশাপাশি,এদিন কংগ্রেস সাংসদরা রাহুলের সদস্যপদ বাতিলের জেরে নিয়ে কালো পোশাক পরে সংসদে প্রতিবাদ করেন, ‘গণতন্ত্র বাঁচাও’ প্রতিবাদের অংশ হিসেবে। বিরোধী দলগুলিও উপস্থিত ছিলেন সেই প্রতিবাদ কর্মসূচিতে। এদিন গান্ধিমূর্তির সামনে প্রতিবাদে সামিল হন বিরোধীরা। সামিল হন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধিও। এদিন সংসদ ভবনে কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূলের যোগদান প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে বলেন,‘যারা সমর্থন করছেন, তাঁদেরকে ধন্যবাদ।

প্রসঙ্গত,গত শুক্রবারই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সেই সঙ্গে ৬ বছরের জন্য তাঁর ভোটে লড়ার ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হয়েছে। এরপরই শুক্রবার রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদে সামিল হন কংগ্রেস কর্মীরা। অন্যদিকে, এদিনই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় প্রতিবাদ, রাস্তা অবরোধ কর্মসূচি নেওয়া হয় কংগ্রেসের তরফে।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭