Home » নাইট সমর্থকদের জন্য ফাটাফাটি ঘোষণা কিং খানের

নাইট সমর্থকদের জন্য ফাটাফাটি ঘোষণা কিং খানের

স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা, ২৮ মার্চ: আইপিএল শুরুর আগেই নাইট সমর্থকদের জন্য সুখবর। এবার নিজের প্রিয় নাইট ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন সমর্থকরা। পাশাপাশি, নিজের নাম খোদাই করা নাইট জার্সি ও প্রিয় তারকার সঙ্গে একসঙ্গে জিম করারও সুযোগ পাবেন সমর্থকরা। মঙ্গলবার দেশ জোড়া নাইট সমর্থকদের এমনই উপহার দিলেন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান। এদিন শাহরুখ সমর্থকদের জন্য একটি অ্যাপ উদ্বোধন করেন। অ্যাপটির নাম নাইট ক্লাব। দলের প্রতি সমর্থকদের উৎসাহ আরও বাড়াতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে ক্লাব সূত্রে।

আরও পড়ুন   শেষ একবছরে হাজারের বেশি ম্যাচে গড়াপেটা! আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে চাঞ্চল্য

এই অ্যাপ ব্যবহার করলে দলের তারকা ক্রিকেটারদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে যাবে সমর্থকরা। এছাড়াও এই অ্যাপে ম্যাচের দিন সমর্থকদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হচ্ছে। অ্যাপটি ইতিমধ্যেই প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে পাওয়া যাচ্ছে। এই অ্যাপে যোগদান করার জন্য ফ্যানদের কাছে আবেদনও জানিয়েছেন কিং খান।

আরও পড়ুন    দাপুটে ফুটবলে জয় ডাচ বাহিনীর

প্রসঙ্গত, ৩১ মার্চ থেকে গুজরাট ও চেন্নাই ম্যাচ দিয়ে এই মরশুমের আইপিএলের সূচনা হচ্ছে। পয়লা এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবেন নাইটরা। প্রতিপক্ষ পঞ্জাব কিংস।  গত আটটি মরশুমে ট্রফি অধরা রয়ে গিয়েছে নাইটদের। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া নাইট শিবির। ইতিমধ্যে কলকাতায় দলের হয়ে শেষ মুহূর্তের অনুশীলন সারছেন দলের ক্রিকেটাররা। তখন মাঠে দর্শক টানতে নতুন উদ্যোগ নিল নাইট রাইডার্স দলের ম্যানেজমেন্ট।

About Post Author