সময় কলকাতা ডেস্ক,২৯ মার্চঃ বিধানসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। সম্প্রতি উত্তর পূর্ব ভারতের তিন রাজ্যের নির্বাচন হয়ে গিয়েছে। ত্রিপুরা ,মেঘালয়, নাগাল্যান্ডে নির্বাচনের পর এবার কর্ণাটকে নির্বাচন। বুধবার কর্ণাটকের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। কর্ণাটক বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সাংবাদিক সম্মেলন করে রাজীব কুমার জানিয়েছেন কর্ণাটকে নির্বাচন হচ্ছে এক দফায়। আগামী ১০ই মে কর্ণাটকের ২২৪টি আসনে একইসঙ্গে নির্বাচন হবে। সেই নির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ১৩ই এপ্রিল। আর তারপর থেকে শুরু হয়ে যাবে নির্বাচনী আদর্শ আচরণ বিধি।

আরও পড়ুন গরু পাচার মামলায় বীরভূমের চালকল মালিকের হিসাবরক্ষককে তলব সিবিয়াইয়ের
প্রসঙ্গত,কর্ণাটক বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২৪ শে মে। তার আগেই নির্বাচন হবে কর্ণাটকে। ১৩ই এপ্রিল নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর ,মনোনয়ন পেশ করা শুরু হবে। মনোনয়নের শেষ দিন ধার্য করা হয়েছে ২০শে এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অতিক্রান্ত হওয়ার পরে মনোনয়ন প্রত্যাহারের জন্য ৪ দিন সময় ধার্য করা হয়েছে। অর্থাৎ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৪ শে এপ্রিল।

চলতি বছরে কর্ণাটকে মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ২১ লক্ষ ৭০ হাজার ৫৭৯ জন। এক দফায় ২২৪ টি আসনে নির্বাচন হওয়ার কারণে মোতায়েন করা হতে পারে অতিরিক্ত বাহিনী। ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে কর্ণাটক বিধানসভার এই ভোট ,এক দফায় করানো কার্যত নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ শুধু নির্বাচন কমিশনের কাছে নয় কর্ণাটক বিধানসভার এই ভোটকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন শাসক-বিরোধী উভয় দলই। এই বিপুল সংখ্যক আসনে এক দফায় ভোট হওয়ার কারণে ,নির্বাচন কমিশনের দিন ঘোষণা সঙ্গে সঙ্গেই, শুরু হয়ে গেছে উভয় দলের তৎপরতা।
আরও পড়ুন আর্থিক বঞ্চনার দাবিতে রেড রোডে ধর্নায় মমতা


More Stories
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?
আইনি জটিলতা কাটাতে এনসিপিআই-এ মিশে গেলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা