সময় কলকাতা ডেস্ক,৩০ মার্চঃ সন্ধ্যার জলখাবারে চায়ের সঙ্গে ‘টা’ না থাকলে ভালো লাগেনা। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন চিকেন কিমা শিঙাড়া। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন মধ্যাহ্নভোজে বানিয়ে ফেলুন কুচো চিংড়ি ভর্তা!

উপকরণ
চিকেন কিমা-৩০০ গ্রাম
ময়দা-৩ কাপ
রসুন বাটা-১ চা চামচ
আদা বাটা-১ চা চামচ
পেঁয়াজ কুচি-২ টেবিল চামচ
ধনে পাতা-১ টেবিল চামচ
পুদিনা পাতা-১ টেবিল চামচ
দই-১ টেবিল চামচ
লঙ্কা কুচি-১ টেবিল চামচ
তেল-পরিমাণ মত

আরও পড়ুন নৈশভোজে এভাবে বানিয়ে ফেলুন চিলি পনির!
প্রণালী
প্রথমেই ময়দায় অল্প নুন আর তেল মিশিয়ে ময়দা মেখে রেখে দিন। এবার শিঙাড়ার পুর তৈরির জন্য কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজ, রসুন এবং আদা দিয়ে ভাল করে কষিয়ে নিন। এর মধ্যে দিয়ে দিন মাংসের কিমা। ভাল করে নাড়াচাড়া করে দই, গরম মশলা, নুন এবং লঙ্কা দিয়ে দিন। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে নামানোর আগে ধনেপাতা, পুদিনা পাতা এবং গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে চাপা দিয়ে রাখুন। এবার মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে ছোট ছোট বলের আকারে গড়ে নিন। লুচির মতো বেলে মাঝ খান থেকে কেটে সমান দু’ভাগে ভাগ করে নিন। দেখতে অনেকটা অর্ধেক চাঁদের মতো লাগবে। এবার অর্ধেক কাটা লুচির মাঝে মাংসের পুর ভরে দিন। মোড়ার আগে লুচির ধার বরাবর একটু জল দিয়ে নিন। তারপর শিঙাড়ার মতো করে মুড়ে ফেলুন। এবার কড়াইতে তেল গরম করতে দিন। তেল হালকা গরম হলে পুর ভরা শিঙাড়াগুলি ডুবো তেলে ভেজে নিলেই তৈরি মুখরোচক চিকেন কিমা শিঙাড়া।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি