সময় কলকাতা ডেস্কঃ আজ ৩১ মার্চ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৮৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৭১৩ – ইউট্র্যাক্ট নগরের সন্ধির মাধ্যমে স্পেনীয় উত্তরাধিকার সংক্রান্ত মহাযুদ্ধের অবসান হয়।
১৭২৭ – ইংরেজ পদার্থ ও গণিতবিদ বিশ্বের প্রধানতম বিজ্ঞানীদের অন্যতম আইজ্যাক নিউটনের মৃত্যু।
১৭৭৪ – কলকাতায় পোস্ট মাস্টার জেনারেলের পদ সৃষ্টি করা হয়।
১৮০৭ – খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ জলে ভাসানো হয়।
১৮২৪ – প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৮৮২ – কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়।
১৮৮৯ – প্যারিসে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।
আরও পড়ুন রামনবমীর পুজো দিতে গিয়ে মন্দিরের কুয়োয় পড়ে গেলেন ৩০ জন পুণ্যার্থী, মৃত ৪
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৫৯৬ – রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক, গণিতজ্ঞ, বিজ্ঞানী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৪ – অক্তাবিও পাজ, সাহিত্যে নোবেলজয়ী ম্যাক্সিকান কবি এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৭২৭ – প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক আইজাক নিউটন আজকের দিনে প্রয়াত হন।
১৯১৭ – এমিল ফন বেরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানীর এদিন প্রয়াত হন।
১৯৯১ – শিল্পপতি এ কে খান-এর প্রয়াণ দিবস আজ।
২০১৩ – ছোটদের বাংলা গানের যশস্বী কণ্ঠ শিল্পী সনৎ সিংহ আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি