সময় কলকাতা ডেস্ক,৩১ মার্চঃ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে ফের রাজ্যে কর্মবিরতির ডাক দিলেন ডিএ আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চ ও যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা আগামী ৬ এপ্রিল, বৃহস্পতিবার ফের কর্মবিরতির ডাক দিয়েছেন। জানা গিয়েছে, এই দুই সংগঠন ছাড়াও সরকারি কর্মচারীদের অন্যান্য সংগঠনের সদস্যরাও এই ধর্মঘটে সামিল হবেন।
আরও পড়ুন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত নতুন প্রধান বিচারপতি হলেন টিএস শিবজ্ঞানম!

উল্লেখ্য,কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে ২ মাসের বেশি সময় ধরে আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। দীর্ঘদিন ধরে ধর্মতলার শহিদ মিনারে চলেছে তাঁদের আন্দোলন। মাস খানেক আগে তাঁরা অনশনও শুরু করেছিলেন। এর আগে গত ১৫ মার্চ ডিএ মামলার শুনানি পিছিয়ে ২১ মার্চ অর্থাৎ সময় দিয়েছিল সর্বোচ্চ আদালত। সেসময় চূড়ান্ত শুনানির আশায় দিল্লি গিয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু ওইদিনও তাঁদের আশাহত হতে হয়। ওইদিন সর্বোচ্চ আদালত জানায় আগামী ১১ এপ্রিল এই মামলার শুনানি হবে। ফলে মহার্ঘ্য ভাতা নিয়ে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আন্দোলনকারীদের।
আরও পড়ুন চাকরির দাবিতে ৩ এপ্রিল থেকে লংমার্চ গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের

ধর্মতলায় আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারিরাও এদিনের শুনানির দিকে তাঁকিয়ে ছিলেন। সুপ্রিম কোর্টে এদিন শুনানি না হওয়ায় কার্যত হতাশ তাঁরা। যদিও গত ১০ মার্চের ধর্মঘটের আগে সরকারের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছিল। এমনকী ওইদিন কাজে না আসলে একদিনের বেতন কাটার কথাও জানানো হয়েছিল। সরকারের সেই নির্দেশকে কার্যত উপেক্ষা করেই অনেকে সরকারি কর্মচারীকে দেখা গিয়েছিল ধর্মঘটে অংশ নিতে। যা নিয়ে পরে শোকজ নোটিস পাঠানো হয়েছে আন্দোলনকারীদের। এখন দেখার আগামী ৬ তারিখের ধর্মঘটে সরকারের তরফে কোনও নির্দেশিকা জারি করা হয় কিনা।

প্রসঙ্গত, গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারিদের ৩১ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা দেওয়ার নির্দেশ দেয়। সেই রায় চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল। সেই মামলারই শুনানি ছিল। রাজ্যের দাবি, হাইকোর্টের নির্দেশ মেনে কর্মচারিদের ডিএ দিতে গেলে সরকারের অতিরিক্ত ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় হবে। যা রাজ্য সরকারের পক্ষে বহন করা সম্ভব নয়। কিন্তু রাজ্য সরকারি কর্মচারিদের দাবি, ডিএ তাঁদের অধিকার। তা থেকে বঞ্চিত করা যাবে না।
আরও পড়ুন ফের স্বমহিমায় আইপিএল! এবার সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে আইপিএল
হাইকোর্টের নির্দেশের পরও রাজ্য সরকার ডিএ না দেওয়ায় সম্প্রতি আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মচারি সংগঠনগুলির যৌথমঞ্চ। ধর্মতলায় শহিদ মিনারের নিচে তাঁরা অনশন আন্দোলন শুরু করেছেন। বাম-কংগ্রেস, বিজেপি-সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল আন্দোলনকারীদের সমর্থন করছে। এরমধ্যে প্রতীকী ধর্মঘটও করেছে রাজ্য সরকারি কর্মচারি সংগঠনগুলি। কিন্তু সুপ্রিম কোর্টে বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় সমাধান সূত্র বের হতে দেরি হচ্ছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি