সময় কলকাতা ডেস্ক,৩১ মার্চঃ সন্ধ্যার টিফিনে মুখরোচক কিছু না থাকলে চলেনা। আর বাঙালির রান্নাঘরে নিত্যনতুন রেসিপি থাকবে না, তাই কখনো হয়! তাই সন্ধ্যাবেলায় নিজেদের রসনাতৃপ্তি হোক বা বাড়িতে অতিথি আসুক কম বেশি আমরা সবাই রেস্তরাঁর উপর ভরসা রাখি। তবে বাইরের খাবার খাওয়া সবসময় নিরাপদ নয়। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন কিমা স্যালাড রোল। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মুরগির মাংসের কিমা- ২০০ গ্রাম
মিক্স সবজি-২ কাপ
পেঁয়াজ কুচি-৩ টেবিল চামচ
রসুন-১ টেবিল চামচ
আদা-আধ চা চামচ
মেয়োনিজ়-আধ কাপ
গোলমরিচ গুঁড়ো-আধ চা চামচ
তেল-পরিমাণ মত
নুন-স্বাদ অনুযায়ী

প্রণালী
প্রথমে কড়াইয় তেল গরম করে তার মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিন রসুন এবং আদা কুচি। এরপর মুরগির মাংসের কিমা দিয়ে ভাল করে কষিয়ে নিন। সামান্য নুন এবং গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে ভাপিয়ে রাখা সবজিগুলি দিয়ে দিন। ১০ মিনিট নাড়াচাড়া করে উপর থেকে ছড়িয়ে দিন মেয়োনিজ়। আবারও ভাল করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। এবার লম্বা পাউরুটি মাঝখান থেকে কেটে নিয়ে তার মধ্যে লেটুস এবং মাংসের পুর ভরে দিন। উপর থেকে স্যালাডের জন্য শসা, চেরি টম্যাটো, পেঁয়াজও দিতে পারেন। ব্যস তৈরি মুখরোচক চিকেন কিমা স্যালাড রোল।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি