Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৯১ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৮৫৫ -আজকের দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় এর প্রথম ভাগ প্রকাশিত হয়।
১৮৬৯-ভারতে আয়কর চালু হয় আজকের দিনে।
১৮৭৮ -কলকাতা জাদুঘর প্রতিষ্ঠিত হয় এদিন।
১৯১২-ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয় আজকের দিনে।
১৯৩৫-আজকের দিনে ১৯৩৪ সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন বলে ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছিল।
১৯৩৬ – ভারতে ওড়িশা রাজ্য প্রতিষ্ঠিত হয়।
১৯৩৭ – ভারত আইন অনুযায়ী প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়।
১৯৪২ – ভারতের কমিউনিস্ট পার্টির মুখপত্র জনযুদ্ধ প্রকাশিত হয়।
১৯৫৭ -অল ইন্ডিয়া এয়ার (AIR) এর অন্যতম নাম রাখা হয় আকাশবাণী।
১৯৫৭-ভারতে পুরাতন মুদ্রা (৬৪ পয়সায় এক টাকা) বহাল রেখে দশমিক মুদ্রা (১০০ পয়সায় এক টাকা) চালু হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৫৭৮-রক্ত সঞ্চালন পদ্ধতির অন্যতম উদ্ভাবক ডা. উইলিয়াম হার্ভির জন্মদিন আজ।
১৮৭০-বাঙালি লেখক অতুলচন্দ্র সেন এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৬২১-ইতালিয়ান চিত্রশিল্পী ক্রিস্টফানো আলোরির প্রয়াণ দিবস আজ।
১৯৮৩-কবি ও সাংবাদিক হাসান হাফিজুর রহমান এদিন প্রয়াত হন।

About Post Author