সময় কলকাতা ডেস্ক,১ এপ্রিলঃ বিধানসভা অধিবেশন চলাকালীন অধিবেশন কক্ষে বসে পর্নোগ্রাফি দেখছেন বিজেপি বিধায়ক। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছিল জোর বিতর্ক। ত্রিপুরার বাগবাসা কেন্দ্রের বিজেপি বিধায়ক জয়দেব লাল নাথের বিরুদ্ধে অভিযোগ,তিনি ত্রিপুরা বিধানসভায় অধিবেশন চলাকালীন অধিবেশন কক্ষে বসে পর্নোগ্রাফি দেখছিলেন। তার পর্নোগ্রাফি দেখার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক প্রচার মাধ্যমে। যা দেখে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপি বিধায়কের বিধানসভা কক্ষে বসে পর্নোগ্রাফি দেখা নিয়ে কটাক্ষও শুরু করেছেন বিরোধী দলের নেতারা। এবার বাগবাসা কেন্দ্রের বিজেপি বিধায়ক যাদব লাল নাথ-এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সেই রাজ্যেরই বিরোধী দলের নেতারা। ইতিমধ্যেই তাঁকে বিধানসভা থেকে ৬ বছরের জন্য বহিষ্কার করার দাবিও উঠেছে।
আরও পড়ুন নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের আরও একশো কোটি সম্পত্তির হদিশ পেল ইডি

আরও পড়ুন ১ এপ্রিল থেকে শহর কলকাতায় বেড়ে গেল পার্কিং ফি
এই ঘটনায় বাগবাসার বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তিপ্রা মোথার চেয়ারম্যান প্রদ্যোৎ মানিক্য দেববর্মাও। সোশাল মিডিয়াতে তিনি লেখেন,‘আমাদের মত ইতিমধ্যেই দলের তরফে জানানো হয়েছে। বিধায়ক জয়দেব লাল নাথ খুবই লজ্জাজনক কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।’ যদিও অভিযুক্ত বিধায়কের সাফাই, ওই লিঙ্ক তাঁর মোবাইলে হঠাৎ চলে এসেছিল। তাঁর দাবি তিনি খুব বেশি স্মার্টফোন ব্যবহার করেন না। এইনিয়ে তিনি ইতিমধ্যেই কথা বলেছেন রাজ্যের দলের নেতৃত্বের সঙ্গে।

উল্লেখ্য,২০১৮ সালে বিজেপিতে যোগদান করেন জয়দেব লাল নাথ। তার আগে তিনি সিপিআইএম কর্মী চিলেন। বিজেপিতে যোগ দিয়ে ২০১৮ সালেই নিরবাচলে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। কিন্তু,সেসময় ভোটে হেরে যান তিনি। এরপর ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে তিনি আবার বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ত্রিপুরার উত্তর জেলার বাগবাসা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন তিনি।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
অভিষেকের দুয়ারে ইডি