সময় কল্রকাতা ডেস্ক,১ এপ্রিলঃ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি মুখর পরিবেশ। শনিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবারও সারাদিন বৃষ্টিতে ভিজেছে শহর। শনিবার সারাদিন চলবে বৃষ্টি। ভারী বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। মঙ্গলবার পর্যন্ত একইরকম আবহাওয়া বজায় থাকবে।
আরও পড়ুন আজকের দিনের গুরুত্ব

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টির দাপট। কলকাতায় আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৪ থেকে ৮৫ শতাংশ।

পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। মধ্যপ্রদেশের উপরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে এই ঝড়-বৃষ্টি হচ্ছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি