সময় কলকাতা ডেস্ক,৩ এপ্রিলঃ সংসদের চলতি অধিবেশনে যোগ দিতে রবিবারই দিল্লি গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, তিনদিনের সফর সেরে আগামী ৫ এপ্রিল কলকাতায় ফিরে আসবেন তিনি। মূলত, সংসদের অধিবেশনে যোগ দিতেই দিল্লি যাচ্ছেন তিনি। উল্লেখ্য,কংগ্রেস নেতা রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হতেই জাতীয় রাজনীতিতে বহু সমীকরণ বদলেছে। সেই আবহে অভিষেকের সংসদীয় অধিবেশনে যোগ দিতে দিল্লি-যাত্রা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন গন্ধরাজ কাতলা

দলীয় সূত্রে খবর, সোমবার দ্বিতীয়ার্ধে অধিবেশনে যোগ দেবেন তিনি। তবে তার আগে দলের সমস্ত সাংসদকে নিয়ে বৈঠকে বসেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি অধিবেশনে সংসদে কেন্দ্র বিরোধিতার রণকৌশল ঠিক করতেই এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল। চলতি অধিবেশনে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে সংসদের ভেতরে সুর চরাতে চাইছে এর রাজ্যের শাসক দল।

আরও পড়ুন বাড়িতেই বানিয়ে ফেলুন কুমড়ো পাতা চিংড়ি ভাপা
এদিকে,চারদিন পর সোমবার সকালে সংসদে অধিবেশন শুরুতেই মুলতুবি হয়ে যায়। দুপুর ২টোর পর থেকে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বসার কথা। অধিবেশনের দ্বিতীয়ার্ধ্বেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। তার আগে দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদের।


More Stories
চোরের মায়ের বড় গলা – শর্বরীকে কটাক্ষ সৃজনের
কাজল শেখের পদত্যাগ
“তাড়া” খেয়ে রাতারাতি সিতাই ছাড়লেন বসুনিয়া দম্পতি