সময় কলকাতা ডেস্ক,৬ এপ্রিল; দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। বেড়েই চলেছে মহামারীর প্রকোপ। নতুন করে চিন্তা বাড়াচ্ছে ভারতের করোনা পরিসংখ্যান। দৈনিক সংক্রমণের সংখ্যা ৫ হাজারেরও বেশি। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সব মিলিয়ে পরিস্থিতি ফের উদ্বেগজনক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দিল্লি, কেরালা,মহারাষ্ট্র,তামিলনাড়ু ও গুজরাটে সংক্রমণ সবেচেয়ে বেশি। এহেন পরিস্থিতিতে টিকাকরণ নিয়ে ফের নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩০০ জন। আক্রান্তের সংখ্যা প্রায় বেড়ে দাঁড়িয়েছে ৪৯ শতাংশ। তার মধ্যে কেরল ও মহারাষ্ট্রে সংক্রমণ সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৩৮৭৫। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের কারণে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বর্তমানে দেশের সক্রিয় করোনা রোগী ২৫ হাজার ৫৯০ জন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ কোটি ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সুস্থতার হার ৯৬.৭৫ শতাংশ।
আরও পড়ুন আজকের দিনের গুরুত্ব

বর্তমানে মৃত্যুর সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে কেরালা ও মহারাষ্ট্র। কেরালায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৩৩৯ জন। অন্যদিকে, দিল্লিতে অ্যাক্টিভ কেস ১৭৯০টি। এখনও পর্যন্ত মৃত্যুর হার ৩.২৫ শতাংশ। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। কার্যত সেকারণেই জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!