Home » কীভাবে মিটবে কুড়মি সমাজের সমস্যা?

কীভাবে মিটবে কুড়মি সমাজের সমস্যা?

সময় কলকাতা ডেস্ক,৮ এপ্রিল :  বহুদিন ধরেই নিজেদের তফসিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে কুড়মি সমাজ। ৭৩ বছর ধরে এই আন্দোল চলছে। তাঁদের অভিযোগ, সাংবিধানিক অধিকার থেকে কুড়মি সমাজ বঞ্চিত। এর আগেও বহুবার আন্দোলন করেছে নিজেদের দাবিতে। অভিযোগ, কেন্দ্র বা রাজ্য সরকার শুধুমাত্র মৌখিক আশ্বাস দিয়েই কাজ সেরেছে। সংশোধিত সিআরআই রিপোর্টের দাবিতে ‘কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের’ ডাকে পয়লা এপ্রিল থেকে জঙ্গলমহল জুড়ে শুরু হয়েছিল ‘ঘাঘর ঘেরা’ কর্মসূচি।

৪ এপ্রিল সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার অন্তর্গত খেমাশুলির কাছে কলকাতা-মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কুড়মিরা। ঠিক তার পরের দিন অর্থাৎ ৫ই এপ্রিল থেকে খেমাশুলিতেই খড়গপুর ডিভিশনের খড়গপুর-টাটানগর শাখার রেললাইন অবরোধ করা হয়। এএল কর্তৃপক্ষকে বাধ্য করেছিল এই রুটের সমস্ত ট্রেন বাতিল করতে এবং দূরপাল্লার ট্রেনগুলিকে ঘুরপথে চালাতে। কুড়মি সম্প্রদায় দাবি গুলি হল,  কুড়মি জাতিকে তফসিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত করা, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা এবং তাঁদের উন্নয়ন ঘটানো। এই দাবির বেশিরভাগটাই কেন্দ্রীয় সরকারের অন্তর্গত।

তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছিলেন। তবে বিষয়টিতে কর্ণপাত না করার জেরে এই আন্দোলন দীর্ঘ হল, এমনটাই খবর নবান্ন সূত্রে। গত চার দিন ধরে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ শুরু হয়ে। অবরুদ্ধ হয়ে পড়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বেশকিছু অংশ। টানা অচলাবস্থা তৈরি হয়ে রয়েছে রেল চলাচল এবং সড়ক যোগাযোগে। কোন পথে আসবে সমাধান?‌ কুড়মিরা তাঁদের দাবিতে অনড়। এদিকে রাজ্য সরকারও আপাতত আলোচনা করেই সমস্যা মেটাতে প্রস্তুত। তবুও সমাধান অধরাই। এই পরিস্থিতিতে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন কুড়মি সমাজের নেতারা। রাজ্য সরকার অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় সংশোধিত রিপোর্ট না পাঠানো পর্যন্ত এই অবরোধ-আন্দোলন অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুড়মিরা।

প্রসঙ্গত, ২০১৯ সালে আদিবাসী কুড়মি সমাজ ঘোষণা করেছিল, লোকসভা ভোটে কুড়মিরা কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না।সংগঠনের পক্ষে তাঁরা দেশের সমস্ত রাজনৈতিক দলকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন, যাতে কুড়মিদের তফশিলি উপজাতি তকমা দেওয়ার বিষয়টি দলগুলি তাদের নির্বাচনী ইস্তাহারে রাখে। কিন্তু অভিযোগ, কেউ তাঁদের অনুরোধ রাখেনি। তাই তাঁরা কোনও দলকে সমর্থন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁদের দাবি একটাই, কুড়মি জাতিকে তফসিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত করতে হবে।

About Post Author