সময় কলকাতা ডেস্কঃ আজ ১০ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৯তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৬৩৩ – লন্ডনের দোকানে প্রথম আনারস বিক্রি শুরু হয়।
১৭১০ – ইংল্যান্ডে কপিরাইট আইন চালু হয়।
১৮১৬ – আমেরিকায় দ্বিতীয় ব্যাংক চালু হয়।
১৮৭৫ – মুম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়।
১৯১২ – আজকের দিনে সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক।
১৯৭২ – ইরানে ভয়াবহ ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোক নিহত হয়।
১৯৭২ – জীবাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৮২ – ভারতীয় যোগাযোগ উপগ্রহ যা ভারতীয় জাতীয় উপগ্রহ সিস্টেমের অংশ “ইনস্যাট ১এ“ উৎক্ষেপণ করা হয়।
আরও পড়ুন তবে কি আসতে চলেছে করোনার চতুর্থ ঢেউ?
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮২৯ – দীনবন্ধু মিত্র, প্রখ্যাত বাঙালি নাট্যকার, নীলদর্পণ নাটকের রচয়িতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৫ – বিশিষ্ট বাঙালি সাহিত্যিক সীতা দেবীর জন্মদিন আজ।
১৮৯৭ – ভারতীয় বাঙালি রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রাম গান্ধীবাদী নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন এদিন জন্মান।
১৯০১ – অমিয় চক্রবর্তী, বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯২৮ – অশোক মিত্র, ভারতীয় অর্থনীতিবিদ, বামপন্থী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এদিন জন্মান।
১৯৩১ – নিমাই ভট্টাচার্য, ভারতীয় বাঙালি লেখকের জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৫৪ – ওগ্যুস্ত ল্যুমিয়ের, ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রের অগ্রদূত এদিন প্রয়াত হন।
১৯৮৪ – সুমথনাথ ঘোষ, জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৫ – মোরারজি দেসাই, ভারতীয় রাজনীতিবিদ ও ৪র্থ প্রধানমন্ত্রীর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি