Home » রবিবাসরীয় নৈশভোজে বানিয়ে ফেলুন পনির টিক্কা!

রবিবাসরীয় নৈশভোজে বানিয়ে ফেলুন পনির টিক্কা!

সময় কলকাতা ডেস্ক, ৯ এপ্রিল: রবিবাসরীয় নৈশভোজে পরিবারের সদস্যদের চমক দিতে বা ঘরোয়া পার্টির আয়োজনে বানিয়ে ফেলুন পনির টিক্কা। পনিরের নাম শুনলে কমবেশি আমাদের সবারই জিভে জল আসে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? ছুটির দিনে সন্ধ্যার আড্ডায় দারুণ জমবে এই পদ। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
পনির-৫০০ গ্রাম
টক দই-আধ কাপ
পেঁয়াজ-২টি
আদা-এক টুকরো
ধনে পাতা-আধ আঁটি
ধনে গুঁড়ো-১ চা চামচ
জিরে গুঁড়ো-১ চা চামচ
শাহী গরমমশলা গুঁড়ো-১ চা চামচ

কসুরি মেথি- ২ টেবিল চামচ
রসুন- ৫-৬ কোয়া
লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
কাঁচা লঙ্কা-২-৩টি
গোলমরিচ গুঁড়ো-১ চা চামচ
আমচুর পাউডার-১ চা চামচ
মাখন- ৪ টেবিল চামচ
কাঠ কয়লা- ৩টি
ঘি-৩ টেবিল চামচ

আরও পড়ুন      বাড়িতেই বানিয়ে ফেলুন লোভনীয় কুমড়োর পায়েস

প্রণালী
প্রথমেই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও ধনে পাতা বেটে নিন। একটি বড় বাটিতে ফেটানো টক দই নিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা বাটা, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শাহী গরম মশলা গুঁড়ো ও কসুরি মেথি মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। তাতে পনিরের টুকরোগুলো ম্যারিনেট করে ৪ ঘণ্টা ফ্রিজে রাখুন। এবার ফ্রাইং প্যানে মাখন গরম করে একে একে পনিরের টুকরোগুলো দিন। চাপা দিয়ে হাল্কা হাল্কা করে পনির ভেজে নিন। এরপর একটি বাটিতে কাঠ কয়লা গরম করে তার উপরে ঘি দিয়ে চাপা দিয়ে আধ ঘণ্টা রাখুন। পেঁয়াজ, শশা ও টোম্যাটোর সঙ্গে গরম গরম পরিবেশ করুন লোভনীয় পনিরের টিক্কা।

About Post Author