Home » ছোট্ট কন্যা মালতির সঙ্গে ইস্টার উদযাপন প্রিয়াঙ্কা চোপড়ার!

ছোট্ট কন্যা মালতির সঙ্গে ইস্টার উদযাপন প্রিয়াঙ্কা চোপড়ার!

সময় কলকাতা ডেস্ক ১০ এপ্রিল : প্রিয়াঙ্কা চোপড়ার কন্যা মালতী মারি চোপড়া জোনাস নেটদুনিয়ায় তুমুল জনপ্রিয়। ২০১৮ সালে  জয়পুরের বিখ্যাত উমেইদ ভবনে বিয়ে করেন প্রিয়ঙ্কা ও নিক।  বিয়ের ৪ বছর পরই মাতৃত্বের স্বাদ অনুভব করেন অভিনেত্রী।  এবার প্রিয়াঙ্কার  কন্যা মালতি মারির সঙ্গে ইস্টার পালন করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রীর ও ছোট্ট মালতির ছবি ইন্সটাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছিলেন। মালতিকে দেখা গেছিল সাদা জামায়, ও অভিনেত্রীর পরনে ছিল হালকা সালোয়ার স্যুট। ভক্তদের আবদার মিটিয়ে একাধিক ছবিও পোস্ট করেছিলেন তিনি। ভক্তরা অভিনেত্রীর পাশাপাশি তাঁর ছোট্ট কন্যা মারির ছবি দেখতে অত্যন্ত উদগ্রীব। কন্যা মারির ছোট্ট হলেও নেটদুনিয়ায় এখন জনপ্রিয়।

প্রিয়ঙ্কা চোপড়া সম্প্রতি কন্যা মালতি মারিকে নিয়ে মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন। সেখানে ভক্তি ভরে সমস্ত উপাচার মানা থেকে শুরু করে পূজা করা সমস্তটাই করেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর পুজো দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলো।  সেই ছবির  ক্যাপশনেই নিক জোনাসকে ট্যাগ করে প্রিয়াঙ্কা লিখেছে,’এখন আমরা পরিবারে বেশি নজর দিতে চাই এই বিশেষ সময়ে শ্রদ্ধার সঙ্গে সকলের কাছ থেকে ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি।’

আরও পড়ুন    সামনে স্বপ্নের গায়িকা শ্রেয়া, আবেগপ্রবণ হয়ে চোখে জল ধরে রাখতে পারলো না ভক্ত!

সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে অভিনেত্রীর ছোট্ট কন্যা মালতী মারি বিরিয়ানি ও মটর পনির খেতে খুব ভালোবাসে। এই টুকু খুদে শিশু মশালাদার ভারতীয় খাবারের ভক্ত হয়ে উঠেছে। তাঁর খুদে কন্যা খাওয়ার দিক থেকে পুরোদস্তুর ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানী’ বলে অভিনেত্রী জানিয়েছেন। অনুরাগীদের যে প্রশ্ন নিয়ে কৌতূহল, তা হলো মেয়ে কার মতো হয়েছে? প্রথম যখন সন্তান হওয়ার খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী, তখন উল্লেখ করেননি নায়িকা সন্তান পুত্র নাকি কন্যা? তারপরেই অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি পোস্টে লেখেন ‘আমরা সারোগেসির মাধ্যমে এক সন্তান এনেছি তা আমরা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে নিশ্চিত করছি’। এই পোস্ট করার সঙ্গে সঙ্গে নেটিজেনরা তাঁর পোস্টে শুভেচ্ছা বার্তা দিয়ে ভরিয়ে তোলে।

About Post Author