সময় কলকাতা ডেস্ক, ১১ এপ্রিল: জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন সোহিনী সরকার। বর্তমানে তাঁর প্রচুর ফ্যানও রয়েছে। টেলিভিশনের পর্দা থেকে ওটিটি, সব জায়গায় তাঁর অভিনয় প্রসংশিত। অভিনেত্রীর ভক্তরা তাঁকে দেখার জন্য উৎসাহিত হয়ে থাকে প্রতি মুহুর্তেই। মিষ্টি হাসি, সাজগোজ অপূর্ব চোখের চাহুনিতে ফ্যানেরা মুগ্ধ। শাড়ি হোক কিংবা পশ্চিমী পোশাক, যে কোন আউটফিটেই ভক্তদের নজর কাড়েন তিনি। তবে কথায় আছে, ‘শাড়িতেই নারী’। শাড়িতেই যেন একটু বেশি সুন্দর দেখায় সোহিনীকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কাঞ্জিভরম শাড়িতে অপরুপা হয়ে নিজেকে ধরা দিলেন সোহিনী। যেহেতু আর কয়েকদিন পরেই পহেলা বৈশাখ। তাই কোনো অভিনেত্রী যদি সাবেকি সাজে নিজেকে ফুটিয়ে তোলে তবে সেটা অবশ্যই দর্শকের কাছে প্রশংসিত।

কাঞ্জিভরম শাড়িতে অভিনেত্রী হয়ে উঠলেন মোহময়ী, অপরূপা নারী, মায়াবী। তাঁকে দেখে মানুষ যেন চোখ ফেরাতেই পারে না। কাঞ্জিভরম শাড়ি মূলত দক্ষিণ ভারতের হলেও ভারতে এটির জনপ্রিয়তা উচ্চ শিখরে। জানা গিয়েছে,সোহিনী সরকার এই শাড়িটি বেছে নিয়েছিলেন ‘ইন্দু বাই জয়িতা’ ডিজাইনার হাউসের কাছ থেকে। লাল সিঁদুরের টিপ পরেছেন কপালে। পায়ে পড়েছেন আলতা।
আরও পড়ুন বিয়ের একমাস পূর্তি উদযাপন দুর্নিবার-মোহরের

তাঁর এই লুকটি স্টাইল করেছেন জয়িতা সেন। শাড়ির রুপোলি জরির সঙ্গে তাল মিলিয়ে অভিনেত্রী সিলভার জুয়েলারিতে নিজেকে সাজিয়ে তুলেছেন। দারুন অপূর্ব দেখাচ্ছে সোহিনী সরকারকে। তার সাথে মানানসই মেকাপে তার এই লুক যেন সোশ্যাল মিডিয়ায় তাক লাগিয়ে দিয়েছে। সোহিনী সরকার কাঞ্জিভরম শাড়িটি ট্র্যাডিশনাল ভাবে ড্রেপিং করেছেন। অভিনেত্রীর ফিগারকেও কমপ্লিমেন্ট দিয়েছে এই ড্রেপিং। এই শাড়ির সঙ্গে সবুজ রঙের একটি ব্লাউজ পরেছেন অভিনেত্রী। ব্লাউজটিতে তাঁকে খুব মানিয়েছে। তাঁর দিক থেকে যেন চোখ ফেরানো যায় না।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?